ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এক চার্জে লম্বা সফর-বৈদ্যুতিক গাড়িতে নতুন সম্ভাবনা!

admin by admin
November 6, 2026
in তথ্যপ্রযুক্তি
0
এক চার্জে লম্বা সফর-বৈদ্যুতিক গাড়িতে নতুন সম্ভাবনা!

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : এতদিন বৈদ্যুতিক গাড়ি কেনার কথা ভাবলেই অনেকের মাথায় আসত চার্জের চিন্তা। একবার চার্জ দিয়ে কত দূর যাওয়া যাবে? পথে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে কী হবে? আবার বড় ব্যাটারি মানেই গাড়ির ওজন ও খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা। তবে এবার সেই দুশ্চিন্তা কমানোর নতুন সম্ভাবনা তৈরি করেছেন দক্ষিণ কোরিয়ার বিজ্ঞানীরা।

ভাবুন তো, ব্যাটারি আকারে ছোট, ওজনেও হালকা, অথচ শক্তি ধরে রাখবে বেশি! ফলে একবার চার্জেই পাড়ি দেওয়া যেতে পারে আরও দীর্ঘ পথ। শুনতে কিছুটা জাদুর মতো লাগলেও এমন সম্ভাবনার দুয়ার খুলেছে নতুন এক ব্যাটারি প্রযুক্তি।

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Advanced Functional Materials-এ প্রকাশিত গবেষণায় কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএআইএসটি) গবেষকেরা অ্যানোডবিহীন ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর নতুন কৌশল তুলে ধরেছেন।

সাধারণ লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অ্যানোড তৈরিতে গ্রাফাইটের মতো উপাদান ব্যবহার করা হয়। কিন্তু অ্যানোডবিহীন ব্যাটারিতে আলাদা করে এই উপাদান থাকে না। এর পরিবর্তে চার্জ দেওয়ার সময় তামার পাতের ওপর সরাসরি লিথিয়াম জমা হয়। এতে ব্যাটারির ভেতরে অপ্রয়োজনীয় উপাদান কমিয়ে আকার ও ওজন কমানোর পাশাপাশি বেশি শক্তি সংরক্ষণের সম্ভাবনা তৈরি হয়।

কিন্তু এখানেই ছিল বড় বাধা। বারবার চার্জ ও ডিসচার্জের ফলে তামার পাতের ওপর লিথিয়াম সমানভাবে জমা হয় না। কোথাও বেশি, কোথাও কম জমে তৈরি হয় সূচের মতো ধারালো কাঠামো। এগুলো ব্যাটারির কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে, এমনকি অভ্যন্তরীণ শর্ট সার্কিটের ঝুঁকিও তৈরি করে। অনেকটা মসৃণ রাস্তায় চলতে গিয়ে হঠাৎ কাঁটার ঝোপে আটকে যাওয়ার মতো অবস্থা!

এই সমস্যার সমাধানে গবেষকেরা তামার পাতের ওপর তৈরি করেছেন অসংখ্য অতি ক্ষুদ্র নলাকার কাঠামো। প্রতিটির ব্যাস প্রায় ৩০০ ন্যানোমিটার। এর ফলে লিথিয়াম জমার কার্যকর পৃষ্ঠতল প্রায় চার গুণ বেড়েছে। পাশাপাশি মাত্র ১০ ন্যানোমিটার পুরু এমএক্সিন (MXene) নামের বিশেষ পদার্থের একটি প্রলেপ ব্যবহার করেছেন তাঁরা। এটি ব্যাটারির ভেতরে স্থিতিশীল সুরক্ষামূলক স্তর তৈরিতে সহায়তা করে। ফলে লিথিয়াম জমার প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত হয় এবং ক্ষতিকর সূচালো কাঠামো তৈরির প্রবণতা কমে।

গবেষকদের এই প্রযুক্তি অ্যানোডবিহীন ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে এটি কাজে লাগানো গেলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি আরও হালকা ও কমপ্যাক্ট করার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে ব্যাটারির শক্তি ধারণক্ষমতা বাড়ানোর পথও খুলতে পারে।

তবে এখনই গাড়িতে এই প্রযুক্তি ব্যবহার শুরু হচ্ছে না। বাণিজ্যিকভাবে উৎপাদন ও ব্যবহারের আগে প্রয়োজন আরও পরীক্ষা-নিরীক্ষা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা যাচাই।

অর্থাৎ ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ছোট হলেও চলার পথ হতে পারে আরও দীর্ঘ। চার্জ দেওয়ার দুশ্চিন্তা কমিয়ে বৈদ্যুতিক গাড়িকে আরও ব্যবহারবান্ধব করে তোলার পথে এটি হতে পারে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা: গ্রেপ্তার চিফ অব স্টাফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তদন্ত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.