• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

admin by admin
March 25, 2026
in আইন-আদালত
0
স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

RelatedPosts

রামিসা হত্যা মামলা: ডেথ রেফারেন্সসহ ৭২ পৃষ্ঠার নথি হাইকোর্টে

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি

রামিসা হত্যা মামলার আপিল দ্রুত শুনানির আবেদন করা হবে : অ্যাটর্নি জেনারেল


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাজধানীতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, বঙ্গভবনে অনুষ্ঠান এবং মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান ঘিরে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন দেয়া হবে।

বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) ও বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ (বিকাল ৪টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান দুটিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ, বিদেশি কূটনৈতিক, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট (সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা) অনুষ্ঠিত হবে।

এ অবস্থায় অনুষ্ঠানগুলো ঘিরে নাগরিকদের চলাচলে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা অনুসরণের আহ্বান জানিয়েছে ডিএমপি।

যেসব সড়ক বন্ধ থাকবে-

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, আগামীকাল সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ার সংলগ্ন নিম্নলিখিত সড়কগুলোতে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না:

  • আগারগাঁও লাইট ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং।
  • প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড (আগারগাঁও লিংক রোড)। শিশুমেলা ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং (সৈয়দ মাহবুব মোর্শেদ রোড)।
  • জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং (পুরাতন গণভবন) থেকে উড়োজাহাজ ক্রসিং।

যানজট এড়াতে ডিএমপি বেশ কিছু বিকল্প রুট বা ডাইভারশন পয়েন্ট নির্ধারণ করেছে-

  • মিরপুর-১০ থেকে মহাখালী/ফার্মগেটগামী: যারা মিরপুর-১০ থেকে রোকেয়া সরণি হয়ে ফার্মগেট বা ধানমন্ডি যেতে চান, তাদের আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডান দিকে মোড় নিয়ে শিশুমেলা হয়ে মিরপুর রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
  • জাহাঙ্গীর গেট থেকে বিআইসিসিগামী: জাহাঙ্গীর গেট থেকে আসা যানবাহনগুলো বিজয় সরণি দিয়ে ডান দিকে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে মিরপুর রোডে প্রবেশ করবে।
  • ফার্মগেট থেকে মিরপুরগামী: ফার্মগেট বা বিজয় সরণি থেকে মিরপুরগামী যানবাহনগুলোকে রোকেয়া সরণি এড়িয়ে খেজুরবাগান ও মানিক মিয়া এভিনিউ হয়ে মিরপুর রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
  • ধানমন্ডি থেকে মিরপুর-১০ গামী: ধানমন্ডি থেকে যারা কাজীপাড়া বা শেওড়াপাড়া যাবেন, তারা রোকেয়া সরণি না ধরে মিরপুর রোড ও টেকনিক্যাল মোড় হয়ে যাতায়াত করবেন।

বিকেলে ও রাতে বিশেষ সতর্কতা-

বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে স্বাধীনতা দিবসের কনসার্ট অনুষ্ঠিত হবে। এসময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকতে পারে বলে জানানো হয়েছে।

স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে নগরবাসীকে ট্রাফিক নির্দেশনা মেনে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাস উল্টে নদীতে : ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’

Next Post

ঈদ পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

Next Post
ঈদ পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

ঈদ পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে : লায়ন গনি মিয়া বাবুল

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.