ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ব্যর্থতা থেকে শক্তি খোঁজার কাহিনি

admin by admin
February 22, 2026
in বিনোদন
0
ব্যর্থতা থেকে শক্তি খোঁজার কাহিনি

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি

নিজস্ব প্রতিনিধি//
‘ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোই আসল সাফল্য’—ভারতের মহাকাশ অভিযানের গুরুত্বপূর্ণ এক অধ্যায় নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘স্পেস জেন: চন্দ্রযান’-এ অভিনয় করতে গিয়ে এমন উপলব্ধির কথাই জানালেন অভিনেত্রী শ্রিয়া শরণ। ২৩ জানুয়ারি জিওহটস্টারে মুক্তি পাওয়া এই সিরিজে এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিরিজে শ্রিয়ার অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে।
শ্রিয়ার চরিত্রে কেবল প্রযুক্তিগত চ্যালেঞ্জই নয়; বরং মানসিক টানাপোড়েন, ব্যক্তিগত দায়িত্ব ও পেশাগত দায়বদ্ধতার দ্বন্দ্বও উঠে এসেছে।

ওটিটিপ্লেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিজে ব্যর্থতার মুহূর্তগুলোর মানসিক অভিঘাত তুলে ধরতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথাও বলেন। শ্রিয়া বলেন, ‘যখন জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটে, তখন পুরো জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। সফল না হলে মনে প্রশ্ন আসে—“আমি এখানে কেন?”, “কোথায় ভুল হলো?” কিন্তু ব্যর্থতাকে আপনি কীভাবে মোকাবিলা করেন, সেটাই আপনাকে এগিয়ে নেয়।’
মহামারির সময় বিজ্ঞানীদের ব্যক্তিগত ত্যাগ শ্রিয়াকে বিশেষভাবে নাড়া দিয়েছে, ‘কোভিডের সময় আমি অন্তঃসত্ত্বা ছিলাম। তখন মনে হতো, আমাদের সমস্যাগুলোই সবচেয়ে বড়। কিন্তু এই সিরিজের মাধ্যমে উপলব্ধি করলাম, এই মানুষগুলো নিজেদের জীবনের লড়াইয়ের পাশাপাশি একটি জাতীয় দায়িত্বও বহন করছেন। তাঁদের প্রতি আমার সম্মান হাজার গুণ বেড়ে গেছে।’

নিজের চরিত্র প্রসঙ্গে শ্রিয়া বলেন, ‘আমি একজন কর্মজীবী মায়ের দৃষ্টিভঙ্গিকে ব্যবহার করেছি। একজন মাকে অনেক আত্মত্যাগ করতে হয়, আবার ভারসাম্যও বজায় রাখতে হয়।’ অভিনয়ের প্রক্রিয়া যে সব সময় সহজ নয়, সেটিও স্বীকার করেছেন তিনি। ‘অনেক সময় কাজ শুরুর আগে প্যানিক অ্যাটাক হয়। আবার সেটেই ম্যাজিক ঘটে—মনে হয়, চরিত্রটার সঙ্গে সংযোগ তৈরি হয়েছে।’


চন্দ্রযান মিশনের ব্যর্থতার পর ইসরো দলের প্রতিক্রিয়াও শ্রিয়াকে গভীরভাবে প্রভাবিত করেছে, ‘ওখানে একটা নীরবতা ছিল, ছিল অদম্য জেদ। তারা ভেঙে পড়েনি, সমাধানের পথ খুঁজেছে। সেই মানসিকতাই আমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে।’
সহ-অভিনেতা নকুল মেহতার প্রশংসাও করেন শ্রিয়া, ‘আমার কাছে নকুলের চরিত্রটাই সবচেয়ে প্রিয়। ওর অভিনয়ে যে আবেগ আর স্তর রয়েছে, তা অসাধারণ। আমার মতে, এটি ওর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ।’

আগামী দিনে শ্রিয়াকে ‘দৃশ্যম ৩’ ছবিতে দেখা যাবে। সেখানে তিনি আবার নন্দিনী সালগাঁওকরের চরিত্রে ফিরছেন তিনি। পাশাপাশি তামিল ছবি ‘নন ভায়োলেন্স’-এও থাকছেন তিনি।

Previous Post

হাওরের পাড়ে রাখালদের পাঁচ মাসের সংসার, সবুজ প্রান্তরে চড়ে বেড়ায় শত শত মহিষ

Next Post

মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা

Next Post
মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা

মুখোমুখি দুই ভাই, কার পক্ষ নেবেন মা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.