রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস এলেই সংগীতাঙ্গনে শুরু হয় নতুন গানের উচ্ছ্বাস। সেই ধারাবাহিকতায় এবারের ভালোবাসা দিবসে প্রকাশ পেয়েছে নতুন গান ‘না যেও না’।
গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় দুই শিল্পী মৌমিতা তাশরিন নদী ও নিজাম উদ্দিন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুরও করেছেন নিজাম উদ্দিন। সংগীত পরিচালনায় ছিলেন সুমন কল্যাণ।
নিজাম উদ্দিন বলেন, ‘গানটির কথা সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমার সঙ্গে গেয়েছেন নদী। উনি সুকণ্ঠী। এখানেও দারুণ গেয়েছেন। আশা করি সবার ভালো লাগবে।’
সংগীত পরিচালক সুমন কল্যাণও গানটিকে ভালোবাসা দিবসের জন্য উপযুক্ত বলে মনে করেন।
তার মতে, নিজাম উদ্দিনের লেখা ও সুরের সঙ্গে কণ্ঠের সুন্দর সমন্বয় ঘটেছে, আর নদীর গায়কী গানটিকে আরও সমৃদ্ধ করেছে।
১৪ ফেব্রুয়ারি দুপুরে মেলোডাইভ নামের ইউটিউব চ্যানেলে এর লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে।
রুপসীবাংলা৭১/এআর

