ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চার বছর বিরতির পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল বিটিএস

admin by admin
January 14, 2026
in বিনোদন
0
চার বছর বিরতির পর ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিল বিটিএস

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে সমাদৃত দক্ষিণ কোরিয়ার কে-পপ বয়ব্যান্ড বিটিএস। প্রায় চার বছরের বিরতি কাটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে তারা। ইতোমধ্যে ২০২৬-২০২৭ সালে লম্বা এক ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা দিয়েছে আরএম, জিন, জিমিনরা। এই ট্যুরটি আগামী বছরের এপ্রিলে দক্ষিণ কোরিয়ায় শুরু হয়ে ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলবে। এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ জুড়ে বিটিএসের ৭০টিরও বেশি কনসার্ট অনুষ্ঠিত হবে।

২০২১–২২ সালে অনুষ্ঠিত ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের পর এটিই হবে বিটিএসের প্রথম পূর্ণাঙ্গ কোনো বিশ্ব সফর। দীর্ঘ বিরতির পর এই ঘোষণাকে ঘিরে বিশ্বজুড়ে ব্যান্ডটির ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

একে কেন্দ্র করে বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইচওয়াইবিই-এর মালিকানাধীন অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম ওয়েভার্সে নিবন্ধিত বিটিএস আর্মি সদস্যপদধারীদের জন্য ২২ ও ২৩ জানুয়ারি প্রিসেল টিকিট বিক্রি অনুষ্ঠিত হবে। এরপর ২৪ জানুয়ারি থেকে সব অঞ্চলের জন্য সাধারণ টিকিট বিক্রি শুরু হবে।

এর কয়েক সপ্তাহ আগেই বিগহিট মিউজিক জানিয়েছিল, প্রায় চার বছরের বিরতির পর আগামী ২০ মার্চ সঙ্গীতে ফিরছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার বাধ্যতামূলক সামরিক পরিষেবা শেষ করার কারণেই এতদিন একসঙ্গে কাজ থেকে বিরত ছিলেন গ্রুপটির সাত সদস্য—আরএম, জিন, জিমিন, ভি, সুগা, জং কুক ও জে-হোপ।

জানা গেছে, র্যাপার সুগা ছিলেন গ্রুপটির শেষ সদস্য যিনি সামরিক দায়িত্ব থেকে মুক্তি পান। কাঁধের আঘাতের কারণে তিনি সেনাবাহিনীতে সরাসরি কাজের পরিবর্তে সমাজসেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের জুন মাসে সেই দায়িত্ব শেষ করেন। অন্যদিকে আরএম, ভি, জিমিন, জং কুক, জিন ও জে-হোপ নিয়মিত সেনাবাহিনীতে চাকরি করেছেন।

সব সদস্যের সামরিক পরিষেবা শেষ হওয়ার মধ্য দিয়ে এবার আবার পূর্ণাঙ্গভাবে একত্রিত হচ্ছে বিটিএস, আর সেই সঙ্গে শুরু হচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত বিশ্ব সফর।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আজকের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

Next Post

বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

Next Post
বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া, সূচি প্রকাশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.