• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে : জেনিফার লোপেজ

admin by admin
January 6, 2026
in বিনোদন
0
যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে : জেনিফার লোপেজ

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ভালোবাসা, সম্পর্ক এবং আত্মসম্মান—এই তিনটি বিষয় নিয়েই এবার খোলাখুলি কথা বললেন হলিউড তারকা ও গায়িকা জেনিফার লোপেজ। দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, সম্পর্ক নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা তুলে ধরে ভালোবাসার নতুন শর্ত জানালেন এই বিশ্বতারকা।

সম্প্রতি লাস ভেগাসে চলমান নিজের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেন ৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ। জীবনের অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক এবং আত্মসম্মান কীভাবে তাকে ভালোবাসাকে নতুনভাবে বুঝতে শিখিয়েছে—তা উঠে আসে তার কথায়।

মঞ্চে পারফর্ম করার আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া নিজের জনপ্রিয় গান “If You Had My Love”–এর স্মৃতিতে ফিরে যান জেনিফার। তিনি বলেন, “যখন প্রথম এই গানটা গেয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। মনে হতো, আমি যেন পথ হারানো একটা বাচ্চা। গানটায় তখন অনেক আশা ছিল।”

এই গানটি তার জীবনের বিভিন্ন সময়ে সঙ্গী হয়েছে—কখনো দুঃখে, কখনো আনন্দে। তবে এখন সেই গান তিনি গাইছেন নতুন উপলব্ধি ও আত্মবিশ্বাস নিয়ে। জেনিফারের ভাষায়, “আজ আমি গানটা গাই শক্তি নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে।”

দর্শকদের উদ্দেশে জেনিফার স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে। আমাকে সম্মান করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। আমি যেমন, ঠিক সেভাবেই আমাকে মেনে নিতে হবে।”

ভালোবাসা যে সহজ নয়, সেটিও অকপটে স্বীকার করেন এই তারকা। একাধিক সম্পর্ক ও বিয়ের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন—ভালোবাসার সঙ্গে কষ্টও আসে।

এ প্রসঙ্গে জেনিফার বলেন, “ভালোবাসা মানেই ঝুঁকি। হৃদয় ভাঙার ভয় থাকবেই। ভালোবাসলে এই কষ্টের শঙ্কাও মেনে নিতে হয়।”

বিচ্ছেদের পর নিজের অবস্থান আরও পরিষ্কার করেছেন জেনিফার লোপেজ। তার মতে, ভালোবাসার জন্য আর নিজেকে হারিয়ে ফেলার সময় শেষ। এখন ভালোবাসার মানে হলো—নিজের সম্মান, নিজের সীমা এবং নিজের শক্তিকে আঁকড়ে ধরা।

আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়া বা দেয়ার পক্ষে নন তিনি—এই বার্তাই স্পষ্টভাবে দিয়েছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই তারকা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

Next Post

সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের দোয়া ও আদর্শের শক্তি

Next Post
সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের দোয়া ও আদর্শের শক্তি

সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের দোয়া ও আদর্শের শক্তি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.