• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কেন বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা?

admin by admin
January 4, 2026
in বিনোদন
0
কেন বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা?

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বর্তমানে রণবীর সিংয়ের সঙ্গে সুখের সংসার করছেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। ভালোবেসে বিয়ে, সংসার আর সন্তানের মা হওয়া—সব মিলিয়ে জীবন এখন পরিপূর্ণ। তবে এক সময় অভিনেত্রী নিজেই প্রকাশ্যে বলেছিলেন, তিনি নাকি পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে বিয়ে করতে চান! সম্প্রতি সেই পুরনো মন্তব্য ঘিরেই আবার চর্চা শুরু হয়েছে।

‘পদ্মাবত’ মুক্তির আগে সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন দীপিকা।
অনুষ্ঠানের মঞ্চে সালমানের প্রশ্নোত্তর পর্বেই উঠে আসে এই চমকপ্রদ মন্তব্য। মজার ছলে ভাইজান প্রথমে জানতে চান, বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান দীপিকা। উত্তরে অভিনেত্রী বলেন, সালমান খানের সঙ্গেই। সঙ্গে সঙ্গে রসিকতা করে সালমান বলেন, “আমিও বন্ধ লিফটে নিজের সঙ্গেই আটকে পড়তে চাই।”

এরপর সালমান প্রশ্ন করেন, কাকে ভালোবাসবেন, কাকে বিয়ে করবেন আর কাকে হত্যা করবেন—এই তিনটি অপশনের মধ্যে বেছে নিতে হবে রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয়লীলা বানসালির নাম।দীপিকা তখন হাসতে হাসতেই বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে আর ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে।

সে সময় রণবীর ও দীপিকার প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে। অন্যদিকে শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন।
তাই পুরো বিষয়টাই যে নিছক রসিকতার অংশ ছিল, তা তখনই স্পষ্ট হয়ে যায়। তবে বিয়ের জন্য পরিচালকের নাম বেছে নেওয়ায় মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দীপিকা।

সম্প্রতি সেই অনুষ্ঠানের ভিডিও আবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিষয়টি নিয়ে সমালোচনার বদলে অনুরাগীদের বেশিরভাগই এটিকে হালকা মেজাজের রসিকতা হিসেবেই দেখছেন। উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন। ২০২৪ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়। আর গত দীপাবলিতে প্রথমবার প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এই তারকা দম্পতি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মুস্তাফিজের জাদুতে শেষ ওভারে রোমাঞ্চকর জয় রংপুরের

Next Post

মাদুরোকে নেয়া হলো নিউইয়র্কে, রাখা হবে ডিটেনশন সেন্টারে

Next Post
মাদুরোকে নেয়া হলো নিউইয়র্কে, রাখা হবে ডিটেনশন সেন্টারে

মাদুরোকে নেয়া হলো নিউইয়র্কে, রাখা হবে ডিটেনশন সেন্টারে

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.