• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

admin by admin
January 3, 2026
in তথ্যপ্রযুক্তি
0
ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : আমরা এতদিন জেনে এসেছি, মহাবিশ্ব ক্রমেই বড় হচ্ছে এবং এই প্রসারণ কখনো থামবে না। কিন্তু নতুন এক বৈজ্ঞানিক গবেষণা সেই ধারণায় বড় ধরনের প্রশ্ন তুলেছে। দক্ষিণ কোরিয়ার একদল গবেষকের মতে, মহাবিশ্বের প্রসারণ ধীরে ধীরে কমে আসছে। ভবিষ্যতে এটি উল্টো সংকুচিতও হতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’-তে। গবেষণার প্রধান, সিউলের ইয়োনসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং উক লি জানান, ডার্ক এনার্জি (মহাবিশ্বকে প্রসারিত করে বলে ধারণা করা এক রহস্যময় শক্তি) আগের মতো স্থির নয়। সময়ের সঙ্গে সঙ্গে এর শক্তি বদলাচ্ছে এবং দুর্বল হয়ে আসছে।

বিজ্ঞানীদের মতে, প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে ‘বিগ ব্যাং’-এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়। দীর্ঘদিন ধারণা ছিল, মহাবিশ্বের প্রসারণ ধীরে হলেও চলমান থাকবে। ১৯৯৮ সালে ডার্ক এনার্জি আবিষ্কারের পর বিজ্ঞানীরা মনে করেছিলেন, এই শক্তির কারণে মহাবিশ্ব আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় ‘বিগ রিপ’ (সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাওয়ার সম্ভাব্য ধ্বংস) ঘটতে পারে বলেও ধারণা ছিল।

নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা টাইপ-১এ সুপারনোভা (তারার ভয়াবহ বিস্ফোরণ) বিশ্লেষণ করেন। আগে এসব বিস্ফোরণের আলো দেখে দূরত্ব মাপা হতো। কিন্তু গবেষণায় দেখা গেছে, সুপারনোভার উজ্জ্বলতা দূরত্বের চেয়ে তারার বয়সের সঙ্গে বেশি সম্পর্কিত। বয়স্ক তারার বিস্ফোরণ বেশি উজ্জ্বল হয়।

এই তথ্য ইঙ্গিত দেয়, ডার্ক এনার্জি সময়ের সঙ্গে বদলাচ্ছে। গবেষকদের মতে, মহাবিশ্ব এখনই ধীরগতিতে প্রসারিত হচ্ছে। তবে এতে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। বিশেষজ্ঞরা বলছেন, মহাবিশ্বের সম্ভাব্য শেষ এখনও প্রায় ১৯.৫ বিলিয়ন বছর দূরে।

এই গবেষণা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে মানুষের ধারণায় বড় পরিবর্তন আনতে পারে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Next Post

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ বিসিসিআইয়ের

Next Post
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ বিসিসিআইয়ের

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে নির্দেশ বিসিসিআইয়ের

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.