• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

admin by admin
January 3, 2026
in সারা বাংলা
0
যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

RelatedPosts

রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

কক্সবাজারে পশুর হাটগুলোতে র‌্যাবের নিরাপত্তা জোরদার

মধুমাসে উত্তরাঞ্চলের জেলাগুলোতে জমে উঠেছে আম কাঠাল ও লিচুর বাজার


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : যশোরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও শংকরপুর ইসাহাক সড়ক এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে বসে ছিলেন আলমগীর হোসেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতরা এখনও শনাক্ত হয়নি।’

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ইতোমধ্যে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

খালেদা জিয়ার মৃত্যু একটি যুগের সমাপ্তি এম. গোলাম মোস্তফা ভুইয়া।।

Next Post

ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

Next Post
ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.