ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নতুন বছরে শোবিজ অঙ্গনের তারকাদের যত প্রত্যাশা

admin by admin
January 1, 2026
in বিনোদন
0
নতুন বছরে শোবিজ অঙ্গনের তারকাদের যত প্রত্যাশা

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : নতুন বছর, নতুন প্রত্যাশা। পুরোনোকে সঙ্গী করে এগিয়ে চলা। সাধারণ থেকে সেলিব্রেটি—সবারই থাকে ৩৬৫ দিনের পরিকল্পনা। সোশ্যাল মিডিয়া পোস্টের সূত্র ধরে জেনে নেওয়া যাক ২০২৬ সাল ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদের প্রত্যাশার কথা। বর্ষবরণের আনন্দ উদযাপনে সচেতনতার বার্তা দেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আতশবাজির শব্দদূষণ রোধে তিনি লিখেছেন, আতশবাজির শব্দ সবার জন্য আনন্দের নয়। শব্দ নয়, আসুন ভালোবাসা ছড়াই।

একই সুরে কথা বলেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। তার কথায়, আমাদের ক্ষণিকের আনন্দ যেন কারও কষ্টের কারণ না হয়। আজকের রাতটা (থার্টিফার্স্ট নাইট) না হয় চুপচাপই কাটুক। শিশু ও অসুস্থ মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সবাইকে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।

নতুন বছরের প্রত্যাশার কথা জানিয়ে ফেসবুক পোস্টে অভিনেত্রী আজমেরী হক বাঁধন লেখেন, আমি এমন একটি দেশের স্বপ্ন দেখি যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে এবং তরুণদের কথা শোনা হবে। নতুন বছরে আমি সবার জন্য ন্যায়বিচার, সুশাসন এবং সমব্যথী নেতৃত্বের প্রত্যাশা করছি। ভক্তদের সুখবর জানিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ফেসবুকে লেখেন, নিউ ইয়ার, নিউ ভাইব, নিউ চ্যাপ্টার ৮ (এপিসোড ৫৭-৬৪) লোডিং…।

স্বামী-সন্তানের সঙ্গে কেক কাটার ছবি ভাগ করে নিয়ে মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল লেখেন, গেল বছরটি অনেক চড়াই-উতরাইয়ের ছিল, বিশেষ করে বাবাকে হারানো। তবু আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ কারণ আমরা নিজেদের, আমাদের সন্তানের এবং আমাদের চারপাশের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। নতুন বছরে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নতুন বছর উপলক্ষে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলতে লাইভে আসেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি। অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নতুন বছরকে স্বাগত জানিয়ে লেখেন, ওয়েলকামিং ২০২৬। অন্যদিকে, চিত্রনায়িকা ফারিন খান এবং অভিনেত্রী এলিনা শাম্মীও ছবি পোস্ট করে ভক্তদের শুভকামনা জানিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হ্যাটট্রিক জয়ের পর মার্শের সেঞ্চুরির কাছে হারল রিশাদরা

Next Post

দিল্লি-ঢাকা সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : রাজনাথ সিং

Next Post
দিল্লি-ঢাকা সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : রাজনাথ সিং

দিল্লি-ঢাকা সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় : রাজনাথ সিং

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.