• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় পপ সম্রাজ্ঞী বিয়ন্সে

admin by admin
December 30, 2025
in বিনোদন
0
প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় পপ সম্রাজ্ঞী বিয়ন্সে

RelatedPosts

যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে মুক্তি পাচ্ছে ‘রইদ’

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বিলিয়নারের তালিকায় জায়গা করে নিলেন বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা বিয়ন্সে। ব্যবসা ও অর্থবিষয়ক সাময়িকী ফোর্বস–এর সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ ধনকুবেরদের একজন হিসেবে উঠে এসেছে তার নাম।

ফোর্বসের তথ্যমতে, বিয়ন্সে এখন বিশ্বের পঞ্চম সংগীতশিল্পী হিসেবে এক বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ২০০ কোটি টাকা। এর আগে এই তালিকায় নাম লেখান টেলর সুইফট, রিহানা, ব্রুস স্প্রিংস্টিন এবং বিয়ন্সের স্বামী ও র‌্যাপার জে–জি।

চলতি মাসের শুরুতে ফোর্বস জানিয়েছিল, বিয়ন্সের সম্পদের পরিমাণ তখন প্রায় ৮০ কোটি ডলার। তাঁর দীর্ঘদিনের সফল সংগীতজীবন ও ব্যবসায়িক উদ্যোগের ধারাবাহিকতায় খুব শিগগিরই তিনি বিলিয়নারের সীমা অতিক্রম করবেন—এমন পূর্বাভাস দিয়েছিল সাময়িকীটি। এবার সেই পূর্বাভাস বাস্তবে রূপ নিল।

২০২৩ সালে অনুষ্ঠিত বিয়ন্সের ‘রেনেসাঁ ওয়ার্ল্ড ট্যুর’ থেকে আয় হয় প্রায় ৬০ কোটি ডলার। এই ট্যুর তাঁকে বিশ্বের শীর্ষ পপ তারকাদের কাতারে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করে। এ ছাড়া ওই ট্যুর ঘিরে নির্মিত কনসার্ট চলচ্চিত্র থেকেও তিনি আয় করেন প্রায় ৪ কোটি ৪০ লাখ ডলার।

সব মিলিয়ে সংগীত, কনসার্ট, চলচ্চিত্র এবং অন্যান্য বিনিয়োগ থেকে অর্জিত সম্পদ বিয়ন্সেকে নিয়ে গেছে বিশ্বের বিলিয়নারদের কাতারে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বিপিএলের স্থগিত দুই ম্যাচের সূচি জানালো বিসিবি

Next Post

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

Next Post
আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.