ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মহান বিজয় দিবসে শ্রদ্ধা :৭১ ও ২৪’র বিজয়ের চেতনাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ ন্যাপ

admin by admin
December 15, 2025
in অন্যান্য
0
মহান বিজয় দিবসে শ্রদ্ধা :৭১ ও ২৪’র বিজয়ের চেতনাকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে : বাংলাদেশ ন্যাপ

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

নিজস্ব প্রতিনিধি :গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সাম্য মহান স্বাধীনতার মূলমন্ত্র হলেও প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতির কারণে আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। মূলত দল, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব। বর্তমানে ১৯৭১ ও ২০২৪ সালের বিজয়ের চেতনাকে ধ্বংস করে দেশকে গভীর সঙ্কটের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্র চলছে’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয়।

সোমবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে গভীর সংকটের মধ্য ঠেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সকল রাজনৈতিক দল ও ব্যক্তির জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনকে ভুন্ডল করে গণতন্ত্রকে ধ্বংস করে একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্ট করতে সক্রিয়।’

নেতৃদ্বয় আরো বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা চলমান ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্র এখানেই থেমে থাকবে বলে মনে হচ্ছে না। যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ঘটনা তারই প্রমাণ।’

‘এই মুহুর্তে কোন বিভেদ নয়, বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী- ছোট দল বড় দল না দেখে সবাইকে জাতীয় ঐক্য গড়ে তোলার’ আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাপ নেতৃদ্বয় বলেন, ‘অসাধু চক্র দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এটি জাতির জন্য ভয়াবহ সংকেত। এই অবস্থায় নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না।’

বিজয় দিবসের কর্মসূচী : মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, ৭টায় জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। দলের সকল শাখাকে স্থানীয় পর্যায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচী পালনের আহŸান জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

Previous Post

তরুন ভোটারদের ভোটাধিকার প্রয়োগে চকরিয়ায় যুব ওরিয়েন্টেশন ও মক ভোটিং সেশন অনুষ্ঠিত

Next Post

যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

Next Post
যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি।

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.