ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সাত বছরে তৈরি অ্যাভাটার ৩-এর সংগীত, সুরকার জানালেন অভিজ্ঞতা

admin by admin
December 13, 2025
in বিনোদন
0
সাত বছরে তৈরি অ্যাভাটার ৩-এর সংগীত, সুরকার জানালেন অভিজ্ঞতা

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : অ্যাভাটার সিরিজ যে প্রযুক্তির দিক থেকে অসাধারণ, তা সবারই জানা। সিনেমাটোগ্রাফি, অ্যানিমেশন আর পারফরম্যান্স ক্যাপচারের পাশাপাশি সংগীতেও এই সিরিজ নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি অ্যাভাটার সিরিজের তৃতীয় ছবি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তি পেতে চলেছে। এর সংগীত তৈরি করতে সুরকার সাইমন ফ্র্যাংলেনের লেগেছে প্রায় সাত বছর।
এই সময়ের মধ্যে তিনি ১,৯০০-এর বেশি পৃষ্ঠার অর্কেস্ট্রাল সুর লিখেছেন। এমনকি প্যান্ডোরার বাসিন্দাদের জন্য একেবারে নতুন ধরনের বাদ্যযন্ত্রও তৈরি করেছেন।

ছবির সম্পাদনা শেষ মুহূর্ত পর্যন্ত চালু থাকায়, মুক্তির মাত্র পাঁচ দিন আগে শেষ সংগীতের কাজ শেষ করেন ফ্র্যাংলেন। তিনি জানান, এই ছবিতে একটি সাধারণ হলিউড ছবির তুলনায় প্রায় চার গুণ বেশি সংগীত ব্যবহার করা হয়েছে।
প্রায় পুরো ১৯৫ মিনিটের ছবিতেই সংগীত রয়েছে।

ছবিটি মুক্তি পেতে চলেছে ১৯ ডিসেম্বর। এবার গল্পে রয়েছে গভীর আবেগ। ছবিতে দেখা যাবে, জ্যাক সুলি ও নেইতিরি তাদের ছেলের মৃত্যুর শোকে ভেঙে পড়েছেন।
এই শোক তাদের সম্পর্কেও দূরত্ব তৈরি করে। ফ্র্যাংলেন বলেন, এই মানসিক দূরত্ব বোঝাতে তিনি সংগীতে ভাঙন ও নীরবতা ব্যবহার করেছেন। তার মতে, শোকের ক্ষেত্রে অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্তিশালী।

অন্যদিকে, উইন্ড ট্রেডার্স নামে এক যাযাবর গোষ্ঠীর জন্য তিনি প্রাণবন্ত ও মজার সুর তৈরি করেছেন। তাদের জন্য গিটার বা ড্রামের বদলে তৈরি করা হয়েছে প্যান্ডোরার উপযোগী নতুন বাদ্যযন্ত্র।
এসব যন্ত্র থ্রিডি প্রিন্ট করে বানানো হয় এবং অভিনেতারা সেটে সত্যিকারের সেগুলো বাজান।

সাইমন ফ্র্যাংলেনের সঙ্গীতজীবন শুরু হয় খুব অল্প বয়সে। তিনি মাইকেল জ্যাকসন, হুইটনি হিউস্টনসহ বহু তারকার সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় ড্যান্সেস উইথ উলভস, সেভেন, টাইটানিক এর মতো ছবিতে। টাইটানিকের সময় সংগীতের বাজেট কম থাকলেও, অ্যাভাটারে ছিল পুরো স্বাধীনতা। পরিচালক জেমস ক্যামেরন বিশ্বাস করেন, ভালো কাজের জন্য সময় দরকার। তিনি ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার না করে বাস্তব সঙ্গীতশিল্পীদের দিয়েই সব কাজ করিয়েছেন।

অ্যাভাটার ফোর ও ফাইভের পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। তবে সেগুলো তৈরি হবে কি না, তা নির্ভর করছে ফায়ার অ্যান্ড অ্যাশ-এর ব্যবসায়িক সাফল্যের ওপর। ফ্র্যাংলেন জানান, দর্শক যদি আবার অ্যাভাটার দেখতে চায়, তাহলে তিনি পরের ছবিগুলোতেও কাজ করতে আগ্রহী।

সূত্র: বিবিসি
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

গাজার লাখ লাখ বাসিন্দার আশ্রয় স্থল প্লাবিত

Next Post
গাজার লাখ লাখ বাসিন্দার আশ্রয় স্থল প্লাবিত

গাজার লাখ লাখ বাসিন্দার আশ্রয় স্থল প্লাবিত

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.