ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

প্রাথমিকে দ্বিতীয় ধাপে ৪১৬৬ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

admin by admin
November 13, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
প্রাথমিকে দ্বিতীয় ধাপে ৪১৬৬ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

RelatedPosts

দেশের উচ্চশিক্ষায় বিশ্বমানের কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়ে দক্ষ জনশক্তি গড়া তুলতে হবে-রাষ্ট্রপতি

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ঢাকার রামকৃষ্ণ মিশনে মহাষ্টমীর সন্ধ্যা পূজায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিদ্যালয়গুলোর জন্য মোট ৪ হাজার ১৬৬টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে এবং চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

এর আগে গত ৫ নভেম্বর প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে দেশের ছয় বিভাগ—রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এর জন্য মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ওই ধাপের অনলাইন আবেদন ৮ নভেম্বর শুরু হয়েছে এবং চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে ৩১ আগস্ট গঠন করা হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’।

কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্যসচিব নীতি ও পরিচালনা বিভাগের পরিচালক। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও এতে অন্তর্ভুক্ত আছেন।

পরে ২ নভেম্বর সংশোধিত ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালায় নবসৃষ্ট সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি শব্দগত পরিবর্তনও আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তেজগাঁও স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, আটক ২

Next Post

ঢাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক, দূরপাল্লায় যাত্রী কম

Next Post
ঢাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক, দূরপাল্লায় যাত্রী কম

ঢাকায় গণপরিবহন চলাচল স্বাভাবিক, দূরপাল্লায় যাত্রী কম

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.