ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো

admin by admin
October 30, 2025
in বিনোদন
0
পালকি চড়ে পূজা এলেন, বরণ করলেন চঞ্চল-নিশো

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : চার বেহারার কাঁধে দুলছে পালকি। হারিয়ে যাওয়া বাঙালির ঐতিহ্যের স্মারক পালকিতে চড়ে হাজির হলেন চিত্রনায়িকা পূজা চেরি। তার পরন লাল শাড়ি, একেবারে নববধূ সাজে মন ভোলানো উপস্থিতি। অন্যদিকে, তাকে বরণের জন্য দাঁড়িয়ে আছেন দুই জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। মুহূর্তেই যেন পুরো পরিবেশ ভরে উঠল সিনেমার দৃশ্যের মতো এক বাস্তব আবহে।

এটি কোনো বিয়ের আয়োজন নয়—এ দৃশ্য ছিল রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এর মহরত অনুষ্ঠানে। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছেন এই নির্মাতা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মহরত বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে।

এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো—ঘোষণার পর থেকেই শোবিজপাড়ায় ছিল তুমুল কৌতূহল, “নায়িকা কে হচ্ছেন?” গুঞ্জনে একসময় ভেসে আসে মেহজাবীন চৌধুরীর নামও। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল, চঞ্চল-নিশোর সঙ্গী হচ্ছেন পূজা চেরি।

রেদওয়ান রনি জানান, বাস্তব জীবনের একটি ঘটনাকে উপজীব্য করে তৈরি হচ্ছে ‘দম’। রোমাঞ্চ, আবেগ আর সামাজিক বাস্তবতার মিশেলে ভিন্ন ঘরানার এক গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করা হবে।

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুক্তি পাওয়ার লক্ষ্য নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমাটি। শুধু বাংলাদেশেই নয়, সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের মনোরম লোকেশনে হবে শুটিং। গ্ল্যামার, গল্প আর গুণের মিশেলে ‘দম’-এর এই পালকিযাত্রা যেন ইতিমধ্যেই দর্শকের মনে কৌতূহল জাগিয়েছে। চঞ্চল-নিশো-পূজার নতুন রসায়ন বড় পর্দায় কেমন দম দেবে, সেটাই এখন অপেক্ষার বিষয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু

Next Post
বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু

বুসানে ট্রাম্প-শি বৈঠক শুরু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.