ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ

admin by admin
October 27, 2025
in বিনোদন
0
কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : কলকাতায় দেখা গেল ঢালিউডের দুই জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের আমন্ত্রণে তার নতুন সিনেমা ‘স্বার্থপর’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন তারা। দুই বাংলার এই তারকাদের উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠেছিল পুরো অনুষ্ঠানস্থল। তাদের বন্ধুত্বপূর্ণ মুহূর্ত এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বর্তমানে চঞ্চল চৌধুরী ব্যস্ত ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিংয়ে। অন্যদিকে, তাসনিয়া ফারিণ প্রস্তুতি নিচ্ছেন নতুন একটি প্রজেক্টের। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে টলিউডে অভিষেকের পর থেকে ফারিণের কলকাতায় গমন প্রতিবারই আলোচনার জন্ম দিয়েছে। ফলে, এবার দুজনকে একই ফ্রেমে দেখে শুরু হয়েছে নানা জল্পনা।

এই দেখা হওয়ার কারণ জানতে চাইলে চঞ্চল চৌধুরী হেসে বলেন, “পুরোটাই কাকতালীয়। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদার (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী) সঙ্গে মিটিংয়ের জন্য এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল—বেশ মজার এক কাকতালীয় ঘটনা।”

তবে এখানেই থেমে থামেনি আলোচনা। গুঞ্জন উঠেছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন প্রজেক্টে একসঙ্গে দেখা যেতে পারে এই দুই তারকাকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে চঞ্চল ও ফারিণ দুজনেই হাসিমুখে বলেন, “এখনো কিছু চূড়ান্ত হয়নি। তবে কথা চলছে, আশা করি একসঙ্গে কাজ করব।”

টোনিদার সঙ্গে ব্রাঞ্চ করার কথা স্মরণ করে চঞ্চল বলেন, “টোনিদার সঙ্গে আজ আমরা ব্রাঞ্চ করেছি। আসলে সবাই দেরি করে উঠি, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গেই করেছি। নানা বিষয়ে গল্প হয়েছে। তিনিই আমাদের এখানে আসতে বলেছেন, কোয়েলও আমন্ত্রণ জানিয়েছিলেন। এখন ‘স্বার্থপর’ সিনেমাটি দেখার অপেক্ষায় আছি।”

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবু টলিপাড়ার গুঞ্জন থামছে না। অনেকে মনে করছেন, একই শহরে একই পরিচালকের সঙ্গে সাক্ষাৎ—হয়তো নতুন কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। যদি সত্যিই অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় একসঙ্গে দেখা যায় চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে, তবে দুই বাংলার দর্শকদের জন্য নিঃসন্দেহে অপেক্ষা করছে বিশেষ চমক।
রপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

৫ বছর পর চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

Next Post
৫ বছর পর চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

৫ বছর পর চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.