ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পৃথিবীর চাঁদ কি দুটি?

admin by admin
October 27, 2025
in তথ্যপ্রযুক্তি
0
পৃথিবীর চাঁদ কি দুটি?

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিনেমার গল্প কিংবা সায়েন্স ফিকশন মনে হলেও, পৃথিবীতে দুটি চাঁদ এর অস্থিত্বের কথা জানিয়েছে বিজ্ঞানীরা। মহাকাশ পর্যবেক্ষক এবং জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রীতি দাবি করেছেন, আমাদের পরিচিত চাঁদের পাশাপাশি আরেকটি ছোট চাঁদ পৃথিবীর চারপাশে ঘূর্ণন করছে। তবে এটি সত্যি নয় বলে জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি একটি ছোট গ্রহাণু, ২০২৫ পিএন৭ শনাক্ত করেছেন। এটি এখন পৃথিবীর একটি ‘কোয়াসি স্যালেটাইট’ বা ‘আধা-উপগ্রহ’ হিসেবে চিহ্নিত হয়েছে।

তাদের বিশ্বাস কয়েক দশক ধরে এটি পৃথিবীর পাশাপাশি সূর্যকে প্রদক্ষিণ করছে। জানা গেছে, প্রায় ৬০-১২০ ফুট ব্যাসের এই ক্ষুদ্র বস্তুটি একটি ‘আধা-চাঁদ’। ধ্রপদী অর্থে এটি চাঁদ নয়, কারণ এটি মহাকর্ষীয়ভাবে পৃথিবী সাথে আবদ্ধ নয়।

কোয়াসি-মুন কী?

২০২৫ পিএন৭ হলো কোয়াসি-স্যাটেলাইট (অথবা কোয়াসি-চাঁদ) নামক একটি বিরল ধরনের বস্তু। এই ধরনের বস্তুগুলো গ্রহের কক্ষপথের কাছে থাকে, তবে মহাকর্ষের মাধ্যমে পুরোপুরি গ্রহের সঙ্গে আবদ্ধ নয়। এর মানে দাঁড়ায়, অন্তত ২১ শতকের মাঝামাঝি পর্যন্ত আমাদের গ্রহের জন্য কার্যত একটি দ্বিতীয় চাঁদ রয়েছে।

নাসা নিশ্চিত করেছে যে এই অর্ধ-উপগ্রহটি পৃথিবীর চারপাশে একটি পথ অনুসরণ করছে এবং সম্ভবত ২০৮৩ সাল পর্যন্ত এর অবস্থান বজায় থাকবে। ‘২০২৫ পিএন৭’ খুবই ছোট।

গবেষকদের অনুমান অনুযায়ী, এর আকার প্রায় ১৮ থেকে ৩৬ মিটার, যা একটি সাধারণ ভবনের উচ্চতার সমান। চলতি বছরের আগস্টে হাইওাইয়ের হালিয়াকালা অবজারভেটরিতে প্যান-স্টারস জরিপে প্রথমবারের মতো এই ছোট চাঁদটি পর্যবেক্ষণ করা হয়।

আর্কাইভাল ছবি দেখে বোঝা যায়, ‘২০২৫ পিএন৭’ সম্ভবত ১৯৬০ সাল থেকে কয়েক দশক ধরে পৃথিবীর সঙ্গে ভ্রমণ করছে। তবে এটি আসল চাঁদের মতো সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করছে না।

তবে ২০২৫ পিএন৭ সূর্যকে প্রদক্ষিণ করে এবং পৃথিবীর মতো পথ ধরে পৃথিবীকে অনুসরণ করে। এই কারণে আমাদের কাছে এমন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে পৃথিবীর দুটি চাঁদ রয়েছে। পৃথিবী দ্বিতীয় চাঁদ না পেলেও মহাকাশ গবেষণায় সৌরজগতের গতিশীল প্রকৃতির ওপর আলোকপাত করে।
রপসীবাংলা৭১/এআর

Previous Post

দুর্লভ পাখি দাগি ছাতারে

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.