ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

অ্যাটলির ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা

admin by admin
October 22, 2025
in বিনোদন
0
অ্যাটলির ব্যয়বহুল বিজ্ঞাপনচিত্রে রণবীর-শ্রীলীলা

RelatedPosts

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

২০২৮ সালে এডিনবার্গ উৎসবে ‘কুচ কুচ হোতা হ্যায়’

মা হারালেন চিত্রনায়িকা পপি


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : বলিউড তারকারা যখন বিজ্ঞাপনে পা রাখেন, তখন সাধারণ ব্র্যান্ডগুলোও রূপ নেয় ব্লকবাস্টারে। তাদের তারকাখ্যাতি, ক্যারিশমা আর পর্দার উপস্থিতি— অনেক সময়ই সাধারণ একটি পণ্যকে ঘরে ঘরে পরিচিত করে তোলে। আর এসব বিজ্ঞাপন নির্মাণে ব্যয় হয় মোটা অঙ্কের অর্থ। ফের তেমনি ব্যয়বহুল একটি বিজ্ঞাপন নির্মিত হতে যাচ্ছে; যা এখন চর্চায় রূপ নিয়েছে।

একটি সূত্র বলেন, “রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলাকে নিয়ে অ্যাটলি কুমার নির্মাণ করছেন চিং’স দেশি চাইনিজের বিজ্ঞাপন। এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭ কোটি ৮৯ লাখ টাকা)। এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনগুলোর একটি।”

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, এই বিজ্ঞাপনে ফিরে আসছে রণবীর সিংয়ের জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’। আগের চেয়ে অনেক বড় পরিসরে, দুর্দান্ত অ্যাকশন, চোখ ধাঁধানো ভিজ্যুয়াল আর অ্যাটলি-স্টাইলের এনার্জিতে ভরপুর এই প্রজেক্ট।

এটা শুধু বিজ্ঞাপন নয়, একদম সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন দর্শকরা। এই বিজ্ঞাপনের জন্য বানানো হয়েছে বিশাল সেট, ব্যবহার করা হচ্ছে হাই-অ্যান্ড ভিএফএক্স। একাধিক লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। সম্প্রতি নির্মিত ‘ছাবা’ (১৩০ কোটি), ‘রেইড টু’ (১২০ কোটি) সিনেমার বাজেটের চেয়েও বেশি খরচ হচ্ছে এই বিজ্ঞাপন নির্মাণে।

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’।

‘পুষ্পা’ তারকা আল্লু অর্জুনকে নিয়ে পরিচালক অ্যাটলি কুমারের বড় বাজেটের সিনেমা নির্মাণের ফিসফাস দীর্ঘ দিন উড়েছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আল্লু অর্জুন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে— ‘এএ২২×এ৬’। এ সিনেমার বাজেট ধরা হয়েছে ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০০ কোটি টাকা)।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

Next Post
স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.