• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মারা গেছেন ‘পিঞ্জরা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী

admin by admin
October 5, 2025
in বিনোদন
0
মারা গেছেন ‘পিঞ্জরা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী

RelatedPosts

ভালোবাসা দিবসে অন্তর্জালে ‘না যেও না’

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

ফের শুরু ‘মালিক’


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : হিন্দি ও মারাঠি সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তরাম আর নেই। শনিবার (৪ অক্টোবর) ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই প্রবাদপ্রতিম অভিনেত্রী ছিলেন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা ভি শান্তরামের স্ত্রী।

বর্ষীয়ান এই অভিনেত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের তথ্য-প্রযুক্তি ও সংস্কৃতি মন্ত্রী আশিস শেলার।
ইন্সটাগ্রামের এক পোস্টে তিনি লেখেন, “আন্তরিক শ্রদ্ধাঞ্জলি! ‘পিঞ্জরা’ সিনেমার প্রসিদ্ধ অভিনেত্রী সন্ধ্যা শান্তরামজির প্রয়াণের খবর অত্যন্ত দুঃখজনক। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে তাঁর অদ্বিতীয় অভিনয় ও নৃত্যশৈলী এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তাঁর ‘ঝনক ঝনক পায়েল বাজে’, ‘দো আঁখেন বারাহ হাত’ ও বিশেষ করে ‘পিঞ্জরা’ ছবির অভিনয় দর্শকদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তাঁর আত্মার চিরশান্তি দান করুন।”

‘মুম্বাই তাক’-এর প্রতিবেদনে জানা গেছে, সন্ধ্যা শান্তরামের মরদেহ প্যারেলের রাজকমল স্টুডিও থেকে নেওয়া হবে এবং শিবাজি পার্কের বৈকুণ্ঠধামে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৫১ সালে মারাঠি চলচ্চিত্র ‘ভূপালী’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সন্ধ্যা শান্তরাম। এরপর ১৯৫৫ সালের মিউজিক্যাল ড্রামা ‘ঝনক ঝনক পায়েল বাজে’-তে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রশিক্ষিত শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবে তাঁর কথক নৃত্য এবং পর্দায় উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল।

দীর্ঘ কর্মজীবনে তিনি উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় ছবি—‘দো আঁখেন বারাহ হাত’, ‘ঝনক ঝনক পায়েল বাজে’, ‘নাভারং’, ‘সেহরা’ ও ‘পিঞ্জরা— যা আজও দর্শকদের মনে অমলিন।
রুপসীবাংলা৭১/এবার

Previous Post

এবার আফগানিস্তানকে হোয়াইটওইয়াশ করার অপেক্ষা

Next Post

ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭০

Next Post
ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭০

ট্রাম্পের আহ্বানের পরও ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭০

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.