• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

আমি আরো ৯৮টি বাচ্চার মা হতে চাই : পরীমণি

admin by admin
October 4, 2025
in বিনোদন
0
আমি আরো ৯৮টি বাচ্চার মা হতে চাই : পরীমণি

RelatedPosts

ভালোবাসা দিবসে অন্তর্জালে ‘না যেও না’

ব্রিটনি স্পিয়ার্স তার গানের মেধাস্বত্ব বিক্রি করলেন

ফের শুরু ‘মালিক’


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। কখনো ব্যক্তিগত, কখনো পেশাগত— কোনো না কোনো বিষয় নিয়ে বছরজুড়েই আলোচনায় থাকেন। শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার পর সিঙ্গেল মাদার হিসেবে পুত্র পুণ্যকে (পদ্ম) বড় করছেন। গত বছর একটি কন্যাসন্তান দত্তক নেন; যার নাম প্রিয়ম। আপাতত, দুই সন্তান আর কাজই তার ধ্যান-জ্ঞান।

কয়েক দিন আগে একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন পরীমণি। এক আলাপচারিতায় জানান, আরো সন্তানের মা হতে চান এই অভিনেত্রী।

পরীমণি বলেন, “আমি এখন অনেক ভেবেচিন্তে কাজ করি, যেটা আগে করতাম না।”

সন্তানদের জন্যই পরীমণির জীবনে এই পরিবর্তন এসেছে। আগে সঞ্চয়ের অভ্যাস ছিল না। কিন্তু দুই সন্তান পুণ্য ও প্রিয়মের ভবিষ্যতের কথা ভেবে এখন নিয়মিত সঞ্চয় করছেন বলেও জানান পরীমণি।

এ আড্ডায় মজার ছলেই নিজের একটি সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন পরীমণি। তার ভাষায়—“আমি এখন পুণ্য ও প্রিয়মের মা। তবে আরো ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখাশোনা করতে চাই। আল্লাহ্ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক অর্থের প্রয়োজন।”

মা হিসেবে ব্যর্থ হতে চান না পরীমণি। তার মতে, “ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।”
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

টিভিতে আজকের খেলা

Next Post

ইসরায়েলি সেনাদেরকে গাজা শহর দখলের অভিযান বন্ধের নির্দেশ

Next Post
ইসরায়েলি সেনাদেরকে গাজা শহর দখলের অভিযান বন্ধের নির্দেশ

ইসরায়েলি সেনাদেরকে গাজা শহর দখলের অভিযান বন্ধের নির্দেশ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.