ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মহাকাশ আবহাওয়া পূর্বাভাসে নতুন যুগের সূচনা

admin by admin
September 24, 2025
in তথ্যপ্রযুক্তি
0
মহাকাশ আবহাওয়া পূর্বাভাসে নতুন যুগের সূচনা

RelatedPosts

স্মার্টফোন কেনার আগে শুধু র‌্যাম নয়, যেসব বিষয় জানা জরুরি

চ্যাটজিপিটি কি ধীরে ধীরে ভুলিয়ে দিচ্ছে মানুষের স্মৃতি?

প্রথমবারের মতো মানুষের শরীরে এআই দিয়ে তৈরি ভাইরাস প্রবেশ


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : নাসা ইন্টারস্টেলার ম্যাপিং অ্যান্ড অ্যাকসেলারেশন প্রোব (IMAP-আইম্যাপ) নামে নতুন মহাকাশযান উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বর এটি মহাকাশে পাঠানো হবে। আইম্যাপ সৌরজগতের প্রান্তে অবস্থিত হেলিওস্ফিয়ার (সূর্যের চারপাশে গঠিত প্রতিরক্ষামূলক বুদ্বুদ, যা মহাজাগতিক বিকিরণ থেকে সৌরজগতকে আংশিক সুরক্ষা দেয়) নিয়ে গবেষণা করবে।

সূর্যের কার্যকলাপ কীভাবে হেলিওস্ফিয়ারকে প্রভাবিত করে এবং মহাশূন্যের বাইরের পরিবেশের সঙ্গে এর মিথস্ক্রিয়া কেমন- এর মাধ্যমে সেটা বোঝা যাবে । এই মহাকাশযান সূর্যের কণাগুলো কীভাবে শক্তি অর্জন করে এবং সৌর বাতাস কীভাবে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে ছড়িয়ে পড়ে তা বিশ্লেষণ করবে। একই সঙ্গে এটি সৌর বাতাস ও উচ্চ-শক্তির কণার তাৎক্ষণিক পর্যবেক্ষণ করবে।

আইম্যাপ সূর্যের উচ্চ-শক্তির কণা, আন্তঃগ্রহীয় চৌম্বক ক্ষেত্র এবং এমনকি নক্ষত্র বিস্ফোরণ থেকে আসা মহাজাগতিক কণাও শনাক্ত করবে। এসব তথ্য ব্যবহার করে তৈরি হবে আই-অ্যালার্ট (I-ALiRT) সিস্টেম, যা মহাকাশ আবহাওয়ার পূর্বাভাসে সাহায্য করবে। এতে চাঁদ ও মঙ্গল অভিযানে থাকা নভোচারীরা ক্ষতিকর বিকিরণ থেকে সতর্ক হতে পারবেন।
মহাকাশযানটিতে ১০টি বিশেষায়িত যন্ত্র রয়েছে, যা কণা শনাক্তকরণ, চৌম্বক ক্ষেত্র পরিমাপ ও বিকিরণ পর্যবেক্ষণ করবে।

আইম্যাপকে পৃথিবী-সূর্য ব্যবস্থার প্রথম লাগ্রাঞ্জ পয়েন্টে (L1) স্থাপন করা হবে। পৃথিবী থেকে প্রায় ১০ লাখ মাইল দূরে এই অবস্থান থেকে এটি সূর্যের কার্যকলাপ ক্রমাগত পর্যবেক্ষণ করতে পারবে। ফলে পৃথিবী ও উপগ্রহে ক্ষতিকর বিকিরণ পৌঁছানোর আগে প্রায় আধা ঘণ্টার সতর্কতা পাওয়া সম্ভব হবে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়) শুরু হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

লালমনিরহাটে দুর্গোৎসবের প্রস্তুতি শেষ

Next Post

টিভিতে আজকের খেলা

Next Post
টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.