ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ: কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ

admin by admin
September 16, 2025
in অন্যান্য
0
সার আমদানিতে দুর্নীতির অভিযোগ: কৃষি সচিবের বিরুদ্ধে সাংবাদিক সমাজের বিক্ষোভ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 93.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

RelatedPosts

মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতন: দোষীদের বিচার নিশ্চিতকরণ ও নিরপরাধ শিক্ষকদের মর্যাদা রক্ষায় প্রয়োজন কার্যকর পদক্ষেপ

দেশপ্রেমিক ধীরেন্দ্রনাথ দত্তের ১৪০তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।

পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলোছাত্রদল নেতারা

সার আমদানিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ‘বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ’। আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশে সাংবাদিক নেতারা কৃষি সচিবের অপসারণ এবং সার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তের জোর দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, সিনিয়র সাংবাদিক ও দৈনিক সবুজ বাংলাদেশ এর সম্পাদক মোহাম্মদ মাসুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সিনিয়র সাংবাদিক নুরুল হক কাইউম, হুমায়ুন কবির, এইচ আর শফিক, মোঃ মতিউর রহমান সরদার, কাজী আবির আসলাম, আলী আশ্রাফ আকন্দ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও অনুসন্ধানী প্রতিবেদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য রাসেল আহমেদ, সায়েদুল ইসলাম সাজ্জাদ, মেহেদী হাসান, মিজানুর রহমান, মোহাম্মদ জাহিদ, মেহরুন আশ্রাফ, সৈয়দ জাহিদুল হক টিপু, বদীউল আলম চৌধুরী ও সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ, পৃতি জান্নাত, তৃপ্তি, লায়লা রুণা প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সমন্বয়ক এস এম তাজুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন জাতীয় দৈনিকে সার আমদানি নিয়ে সরকারি অর্থ লোপাটের সংবাদ প্রকাশিত হওয়ার পর কৃষি সচিব সাংবাদিকদের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় হুমকি প্রদান করেন।

সাম্প্রতিক সময়ে জাতীয় দৈনিক ‘আমাদের সময়’, ‘আজকের পত্রিকা’, ‘ঢাকা টাইমস’ ও ‘নয়া দিগন্ত’ সহ একাধিক গণমাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের সার আমদানি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এই আলোচনার সূত্রপাত করেন প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান (সামি)। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দাবি করেন, কৃষি মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা দরপত্রের নিয়মনীতি লঙ্ঘন করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিয়ে লাখ লাখ ডলারের সার আমদানির কার্যাদেশ দিয়েছেন, যা রাষ্ট্রীয় অর্থ লুটপাটের শামিল।

সামির তথ্য অনুযায়ী, মন্ত্রণালয় একই সময়ে, একই উৎস দেশ থেকে একই মানের ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার ভিন্ন ভিন্ন দামে একাধিক প্রতিষ্ঠানকে আমদানি করার অনুমতি দিয়েছে, যা সরকারি ক্রয় নীতির সরাসরি লঙ্ঘন।

তার পোস্টে উল্লিখিত তথ্যে দেখা যায়- ডিএপি সার: ‘বাল্ক ট্রেড ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠানকে দুটি ভিন্ন কার্যাদেশে মিশর থেকে প্রতি টন ৮৭৪ ডলারে এবং চীন থেকে ৮৪৮ ডলারে ডিএপি সার আমদানির অনুমতি দেওয়া হয়। একই সময়ে ‘এনআরকে হোল্ডিং’ নামক প্রতিষ্ঠানকেও চীন থেকে একই দরে (৮৪৮ ডলার/টন) সার আমদানির কার্যাদেশ দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে উচ্চমূল্যে কেন সার আমদানির অনুমতি দেওয়া হলো?

টিএসপি সার: ‘দেশ ট্রেডিং কর্পোরেশন’কে মরক্কো থেকে ৬৯৪ ডলার/টন এবং লেবানন থেকে ৬৮৮ ডলার/টন দরে টিএসপি সার আমদানির কাজ দেওয়া হয়। এখানেও সর্বনিম্ন দরের নীতিমালা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সামি দাবি করেন, দরপত্রের পরিবর্তে ‘নেগোসিয়েশন’ বা সমঝোতার মাধ্যমে এই কার্যাদেশগুলো দেওয়া হয়েছে, যা মূলত পছন্দের প্রতিষ্ঠানকে বাড়তি সুবিধা দেওয়ার একটি কৌশল।

বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অর্জনকে ম্লান করতে একটি মহল সক্রিয় রয়েছে। তাদের মতে, বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কিছু কর্মকর্তা সুকৌশলে দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করছে। চলতি বোরো মৌসুমের শুরুতেই দেশব্যাপী যে সারের সংকট দেখা দিয়েছিল, তা এই ষড়যন্ত্রেরই অংশ বলে মনে করছেন তারা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সার সংকটের সমাধান করা না গেলে বোরো মৌসুমের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যা দেশে খাদ্য সংকট তৈরি করতে পারে।

সমাবেশ থেকে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের অপসারণ, সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনার বিচার এবং সার আমদানিতে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।

Previous Post

ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিনেও থমথমে পরিস্থিতি, সতর্ক প্রশাসন

Next Post

ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন

Next Post
ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন

ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উদযাপন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.