নিজস্ব প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর ২০২৫ — ঢাকার রাশিয়ান হাউসে আন্তর্জাতিক সাংবাদিক সংহতি দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুটি প্রদর্শনী উপস্থাপিত হয়: স্মারক প্রদর্শনী “সত্যের জন্য নিহতরা” এবং যুদ্ধ সংবাদদাতা আন্দ্রেই স্টেনিনের আলোকচিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানের বিশেষ অংশ ছিল বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ ঘোষণা। রাশিয়ান হাউসের প্রতিনিধিরা রাশিয়ান সরকারের বৃত্তি কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
সরকারি অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে— “বেসলান ২০০৪–২০২৪” এবং “রাশিয়াভীতি: ঘৃণার ইতিহাস” ।
অনুষ্ঠানে বাংলাদেশি গণমাধ্যমের প্রতিনিধি, শিক্ষা মহল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উচ্চশিক্ষায় ২০২৬/২০২৭ শিক্ষাবর্ষে রাশিয়ান সরকারের বৃত্তি।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে রাশিয়া সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, স্পেশালিটি ডিগ্রী, মাস্টার্স, রেসিডেন্সি প্রশিক্ষণ ও পিএইচডি কোর্সে ২০০ টি বৃত্তি ঘোষণা করেছে। যা শুধু মাত্র অনলাইনে আবেদন করতে হবে। রাশিয়ান হাউস ইন ঢাকা (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগ থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত এই আবেদনের নিয়মাবলী জানা যাবে।

অনলাইনে https://education-in-russia.com/এই ঠিকানায় আবেদন করা যাবে। সময়সীমা ১৫ ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৫ ই জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। তবে আবেদন করার আগে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কসীট। ট্রান্সক্রীপ্ট এর মূল এবং ফটোকপি অবশ্যই বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রানালয় কর্তৃক সত্যায়িত। এপোস্টিল করা থাকতে হবে এবং পাসপোর্ট অবশ্যই ২০২৬ সালের সেপ্টেম্বর মাস থেকে পরবর্তী ১৮ মাসের বেশি মেয়াদ থাকতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন হলে অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও নম্বর পত্রের সত্যায়িত কপি, পাসপোর্টের ফটোকপি, চিকিৎসা সনদপত্র (হেপাটাইটিস এ বি সি, যজ্ঞা এবং এইচআইভি অনুপস্থিতি রিপোর্ট), ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণে প্রার্থীর সম্মতিপত্র ও ১ টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রাশিয়ান হাউস ইন ঢাকার শিক্ষা বিভাগে ১৫ ই জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। রাশিয়ান হাউসে আবেদন পত্র জমা দেওয়ার সময় রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত।

বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে রাশিয়ান হাউস ইন ঢাকায় ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক (সড়ক-৭) ধানমন্ডি আ/এ, আগামী ২৪ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৩ টায় “রাশিয়ায় উচ্চশিক্ষা” বিষয়ক সেমিনারে অংশ নিতে পারেন।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পাবেন সৈয়দ বজলুল হাসান রাজীব, শিক্ষা বিভাগীয় প্রধান, রাশিয়ান হাউস ইন ঢাকা, ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক (সড়ক-৭) ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৫। মোবাইল নাম্বার: ০১৮১৭২৯৪৫৯


