ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের সমৃদ্ধির বিরোধিতা করছে: এড. আহমেদ আযম খান

admin by admin
August 24, 2025
in রাজনীতি
0
যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের সমৃদ্ধির বিরোধিতা করছে: এড. আহমেদ আযম খান

RelatedPosts

জাসদের কেন্দ্রীয় অফিসে মবসৃস্টি ও পুলিশের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ২৪ আগস্ট ২০২৫ইং, রবিবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও আগামী জাতীয় সংসদ সুষ্ঠু নির্বাচনে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা বাংলাদেশের সমৃদ্ধির বিরোধিতা করছে। তারা বাংলাদেশের গণতন্ত্রের বিরোধিতা করছে। তারা বাংলাদেশের জনগনের ভোটকে ভয় পাচ্ছে। অতএব এদেরকে কোন ভাবেই আমাদের প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। আমরা তাদের ভূমিকা ১৯৭১ সালে দেখেছি। এখন জুলাই সনদে যখন ১৯৭১ উল্লেখ করা হয় তখন তারা গোস্যা করে। তাদের ভিতরে হতাশা তৈরি হয়। তারা বলেন ৭১ কিছু না, স্বাধীনতা কিছু না।

জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এড. আহমেদ আযম খান বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের এ সংগঠন দারুন ভূমিকা রেখেছে। জিসফের উদ্যোগে প্রেসক্লাবের ভিতরে ও বাইরে অনেক প্রোগ্রামে আমিসহ জাতীয় নেতারা এসেছি। আমি আশা করবো ভবিষ্যতে এই সংগঠন দেশের স্বার্থে কাজ করে যাবে।

জিসফ সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপি তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এইচ.এম সাইফ আলী খান, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির, চট্টগ্রাম ইউনির্ভার্সিটি জাতীয়তাবাদী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর শাহ আলম, মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইসমাইল হোসেন সিরাজী, হৃদয়ের পতাকা ২ মার্চ-এর সভাপতি সাহানা সুলতানা, সাবেক ছাত্রনেতা সিরাজুল ইসলাম মানিক, তেজগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জিসফ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-সভাপতি নজরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হৃদয়, রাজিব আহমেদ, ইঞ্জি. সুমন, মোঃ মামুন হোসেন, মোঃ নোমান হোসেন, আবু তাহের, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শিশু বিষয়ক সম্পাদক মোঃ খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ লিটন হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, মনির হোসেন, মামুন হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক শেখ শহীদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লা ভূঁইয়া, সদস্য সচিব হাইকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের, সোহেল কলঞ্চমা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ফয়েজ পাটোয়ারী, জিসফ শ্যামপুর থানার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পলাশ, সদস্য সচিব মোঃ হাবিব, কাফরুল থানার আহ্বায়ক মোঃ খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন হাওলাদার, ফরিদপুর জেলা আহ্বায়ক কামরুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী শেখ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, শরীয়তপুর জেলার আহ্বায়ক মনির চৌধুরী সদস্য সচিব আমিন উদ্দিন বেপারী, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন প্রমুখ।

Previous Post

জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ প্রয়োজন : বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

Next Post

আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে-সাংবাদিক কর্মশালায় বক্তারা

Next Post
আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে-সাংবাদিক কর্মশালায় বক্তারা

আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে-সাংবাদিক কর্মশালায় বক্তারা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.