ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সমকামিতা নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন

admin by admin
August 20, 2025
in সারা বাংলা
0
সমকামিতা নিয়ে কথা কাটাকাটি, বন্ধুর হাতে বন্ধু খুন

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুরের চাড়ালদিয়া বিল থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের পর মূল আসামি গ্রেফতারের পর হত্যার রহস্য উদঘাটন হয়েছে। সমকামিতার ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধু রেদোয়ানকে হত্যা করে বিলের পানিতে গুম করে রাখে অপর বন্ধু জহুরুল। নিখোঁজের চারদিনের মাথায় বিল থেকে মরদেহ উদ্ধারের পর ঘাতক জহুরুলকে আটক করেছে র‌্যাব ১০।

সোমবার (১৮ আগস্ট) র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১০-এর কেরানীগঞ্জের অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান। নিহত কলেজছাত্র শেখ রেদোয়ান (২৫) জেলার সদরপুর উপজেলার ২২ রশি গ্রামের প্রবাসী শেখ আবুবক্কার সোহেলের ছেলে। তিনি গাজীপুরের বেসরকারি একটি কলেজে বিএসসির শিক্ষার্থী ছিলেন। আর আসামি জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির ভাঙ্গা উপজেলার চাড়ালদিয়া গ্রামের লুকমান মুন্সীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট বিকেলে বন্ধু জহুরুলের ফোন পেয়ে মোটরসাইকেল নিয়ে সদরপুর থেকে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার চাড়ালদিয়া গ্রামে এসে নিখোঁজ হয় রেদোয়ান। নিখোঁজ ঘটনায় ১৪ আগস্ট রেদোয়ানের মা রাবেয়া বেগম সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে র‍্যাব সূত্রে জানা যায়, নিখোঁজের চারদিন পর রেদোয়ানের গলা, হাত-পা ও শরীরের বিভিস্থানে কোপানো অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। পরে র‍্যাব ১০-এর একটি দল তথ্যপ্রযুক্তির সহয়তায় অভিযান চালিয়ে রেদোয়ান হত্যার মূল আসামি জহুরুলকে রোববার রাতে ভাঙ্গা থেকে আটক করে। এ সময় হত্যায় ব্যবহৃত চাকু ও রেদোয়ানের খোয়া যাওয়া মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়।

ঘাতক জহুরুল র‌্যাবের হাতে আটকের পর বলেন, ‘সমকামিতার ঘটনা নিয়ে দু’জনের কথা কাটাকাটির এক পর্যায়ে রেদোয়ানের গলায় হঠাৎ চাকু দিয়ে আঘাত করি। এতে সে মারা যায়। পরে রাতে তাকে বাড়ির পাশের পুকুরে ডুবিয়ে রাখি। দু’দিন পর যখন রেদোয়ানের লাশ ভেসে ওঠে তখন তাকে বালি ও ইটের বস্তা দিয়ে বেঁধে নৌকা নিয়ে বিলের মধ্যে ডুবিয়ে রাখি। আবার যেন ভেসে না ওঠে সেজন্য চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গা ক্ষত-বিক্ষত করি।’

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, ১৩ আগস্ট বিকেল ৫ টার দিকে রেদোয়ান মোটরসাইকেল নিয়ে সদরপুরের নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ১৭ আগস্ট দুপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া বিলের মধ্য থেকে অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশটি রেদোয়ানের বলে নিশ্চিত করে তার পরিবার।

এ ঘটনায় নিহত রেদোয়ানের মা রাবেয়া বেগম বাদী হয় রোববার রাতে ভাঙ্গা থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রাতে রেদোয়ান হত্যার মূল ঘাতক জহুরুল মুন্সী র‍্যাবের হাতে আটক হয়েছেন। তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

এদিকে, শেখ রেদোয়ানের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দুর্ঘটনার কবলে ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস, নিহত ৭১

Next Post

ক্ষমতা নয়, বিএনপি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে: শাহজাহান

Next Post
ক্ষমতা নয়, বিএনপি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে: শাহজাহান

ক্ষমতা নয়, বিএনপি ভোট ও গণতন্ত্রের জন্য লড়াই করেছে: শাহজাহান

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.