ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নাটকীয় প্রত্যাবর্তনে সুপার কাপের শিরোপা জয় পিএসজির

admin by admin
August 14, 2025
in খেলাধুলা
0
নাটকীয় প্রত্যাবর্তনে সুপার কাপের শিরোপা জয় পিএসজির

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : পুরো ম্যাচ জুড়েই মাঠে আধিপত্য ছিল টটেনহ্যাম হটস্পারের। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েও শেষ মুহূর্তে হেরে গেল তারা। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতা ফেরানোর পর টাইব্রেকারে জিতে প্রথমবারের মতো উয়েফা সুপার কাপের শিরোপা তুলে নিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

ইতালির উদিনে অনুষ্ঠিত ম্যাচে ৩৯ মিনিটে ডাচ ডিফেন্ডার মিকি ফন দে ফেনের গোলে লিড নেয় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধ শুরু হতেই (৪৮ মিনিটে) পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে হেডে গোল করেন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো, যিনি সন হিউং-মিনের বিদায়ের পর প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছিলেন দলকে।

দুই গোল পিছিয়ে পড়ে আক্রমণাত্মক হয়ে ওঠে পিএসজি। ৬৫ মিনিটে একবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তবে ৮৫ মিনিটে দক্ষিণ কোরিয়ার উইঙ্গার লি কাং-ইনের নিচু শটে ব্যবধান কমে আসে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে হেডে গোল করে সমতা ফেরান গনসালো রামোস।

টাইব্রেকারে পিএসজির প্রথম শট পোস্টে লাগালেও পরের চারটি শটে তারা সফল হয়। বিপরীতে টটেনহ্যামের হয়ে ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, আর মাথিয়াস তেল বল বাইরে পাঠান। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই জয়ে পিএসজি প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জেতার কৃতিত্ব অর্জন করল। মাত্র কয়েক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর এটি তাদের আরেকটি ঐতিহাসিক অর্জন। অন্যদিকে, গত মে মাসে ইউরোপা লিগ শিরোপা জয় করা টটেনহ্যাম নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই হতাশায় ডুবল।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post

ব্যাংক একীভূত হলে আমানতকারীদের দায়িত্ব নেবে সরকার : গভর্নর

Next Post
ব্যাংক একীভূত হলে আমানতকারীদের দায়িত্ব নেবে সরকার : গভর্নর

ব্যাংক একীভূত হলে আমানতকারীদের দায়িত্ব নেবে সরকার : গভর্নর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.