ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

admin by admin
August 11, 2025
in আইন-আদালত
0
চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাংবাদিক মোজাম্মেল বাবুকে

RelatedPosts

শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ

অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

বিশেষ কায়দায় স্বর্ণের পেস্ট বহন মামলায় ২ চীনা নাগরিক রিমান্ডে


রুপসীবাংলা৭১ আইন-আদালত ডেস্ক : বনানী থানার চাঁদাবাজির মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রোববার (১০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাঁকে গ্রেপ্তার দেখান। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

সকালে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও বনানী থানার উপপরিদর্শক রাজিউল আমিন গ্রেপ্তার দেখাতে আবেদন করেন।

পরে ১১টা ৪০ মিনিটের দিকে তাঁকে হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে তোলা হয়। এরপর শুনানি শুরু হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, সেনা সমর্থিত সরকারের সময় আসামি বাবুর নেতৃত্বে বৈশাখী টিভির কার্যালয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। তারা নগদ সাড়ে ৪ লাখ টাকা নিয়ে যান। এ মামলায় গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি। গ্রেপ্তার দেখানোর পর তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

পরে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ প্রহরায় তাঁকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।

এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে ১৭ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

চলতি বছরের ১১ জানুয়ারি মোজাম্মেল বাবুসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা করেন বৈশাখী মিডিয়া লিমিটেডের চৌধুরী মো. হুমায়ুন কবির। মোজাম্মেল বাবুসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ, সেনা সমর্থিত সরকারের সময় তারা ২০০৭ সালের ১৭ মার্চ বৈশাখী টিভির অফিসে যান। তখন তারা ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং বৈশাখী টিভির শেয়ার হোল্ডার করতে চাপ দিতে থাকেন। এক পর্যায়ে তারা তিন লাখ টাকার শেয়ারের ফরমে স্বাক্ষর করে নেন। আলমারিতে থাকা সাড়ে চার লাখ টাকা নিয়ে যান।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

‘হত্যার প্রতিশোধ’ নিতে আসামিকে পিটিয়ে হত্যা

Next Post

গার্মেন্ট কর্মীর চরিত্রে অর্ষা

Next Post
গার্মেন্ট কর্মীর চরিত্রে অর্ষা

গার্মেন্ট কর্মীর চরিত্রে অর্ষা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.