• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

admin by admin
July 28, 2025
in খেলাধুলা
0
টাইব্রেকারে স্পেনকে কাঁদিয়ে আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

RelatedPosts

২১ বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা, স্কোয়াডে নেইমার

আর্জেন্টিনার গ্রুপসঙ্গী হয়ে ২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া, দল ঘোষণা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : ২০২৩ সালে নারীদের বিশ্বকাপে স্পেনের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। সেই ঝাঁঝ মনে হয় ছিল ইংল্যান্ডের মেয়েদের মনে। তাইতো উইমেন’স ইউরোর ফাইনালে ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা স্পেনের বিপক্ষে প্রথমে গোল খেয়েও ঘুরে দাঁড়ায় তারা। ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে।

১২০ মিনিটের লড়াই শেষ হওয়ার পর খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্পেনের স্বপ্ন ভাঙে ইংল্যান্ড। পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জেতে ইংল্যান্ডের মেয়েরা।২০২২ সালের পর এবারও টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে তারা। আগের আসরে জার্মানিকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ইংলিশ মেয়েরা।

মূল ম্যাচের মতো টাইব্রেকারের শুরুটাও বাজে হয় ইংল্যান্ডের। বেথ মিড পা পিছলে পড়ে গিয়ে ‘ডাবল টাচে’ বল জালে পাঠানোর পর পুনরায় শট নিতে হয় তাকে। এবার আর বল জালে জড়াতে পারেননি তিনি। তবে পরের চার শটের তিনটিই জালে জড়ান তারা।

এর আগে, মূল ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখে স্পেন। মোট শট নেয় ২২টি, লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে, ইংল্যান্ডের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ২৫তম মিনিটে স্পেনকে এগিয়ে নিয়েছিলেন আর্সেনাল ফরোয়ার্ড মারিওনা কালদেন্তে। আর ৫৭তম মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান আর্সেনালেরই ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো।

অন্যদিকে, স্পেনের তারকা আইতানা বোনমাতিসহ স্পেনের তিন জন টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন। যার দুটি শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। তাতে ইউরোর শিরোপা অধরাই থাকে স্পেনের। ১৯৮৪ সালে প্রথম আসরের পর এবারই প্রথম টাইব্রেকারে নিষ্পত্তি হলো উইমেন’স ইউরোর ফাইনাল।

নারীদের ইউরোতে ইংল্যান্ড ছাড়াও একাধিক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড আছে নরওয়ে এবং জার্মানির। নরওয়ে ইংল্যান্ডের সমান ২ বার জিতলেও রেকর্ড ৮ বার এই শিরোপা ঘরে তুলেছে জার্মানি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

Next Post

নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, সৈকতের ১০ পয়েন্টে ভাঙন

Next Post
নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, সৈকতের ১০ পয়েন্টে ভাঙন

নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত, সৈকতের ১০ পয়েন্টে ভাঙন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.