ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়ার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ পরিবার

admin by admin
July 26, 2025
in সারা বাংলা
0
মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়ার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ পরিবার

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া তাসনিম মায়া সিএমএইসের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। তার মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, মামা, নানা ও প্রতিবেশীরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

শুক্রবার (২৫ জুলাই) সকাল আটটায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মাহিয়ার বাবার বাড়ি চুয়াডাঙ্গা হলেও তার নানার বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে দাফন করা হয়েছে। মাহিয়ার বাবা ইঞ্জিনিয়ার মহাম্মদ আলী প্রবাসে থাকাকালিন পাঁচ বছর আগে মারা যান। মা আফরোজা খাতুন বিউটি সেই থেকে বাবার বাড়ি জয়পুরে অবস্থান করেন।

তবে বাবা মারা যাবার পর পরিবারের সাথে উত্তারার একটি ফ্লাটে বসবাস করতো মাহিয়া। সে মাইলস্টোন কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে শুক্রবার ভোরে মাহিয়ার মরদেহ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, মামা, নানা ও প্রতিবেশীরা।

শোকে স্তব্ধ হয়ে পড়ে পরিবারের লোকজন, স্বজন ও গ্রামবাসীরা।

মাহিয়ার মামা তারিকুল ইসলাম বলেন, বিমান দুর্ঘনার খবর পেয়ে সেখানে ছুটে যাই। তার আগে উদ্ধার কর্মীরা মাহিয়াকে হাসপাতালে নিয়ে যায়। মাহিয়ার কোচিং ছিলো, বিমান দুর্ঘটার সময় দৌড় দিয়ে চলে আসার সময় দগ্ধ হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল মাহিয়া মারা গেছে।

মাহিয়ার নানা নজরুল ইসলাম জানান, নাতনিকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর আমরা আর তাকে দেখতে পাইনি। ডাক্তারদের জিজ্ঞাসা করেল বলতেন ভাল আছে। হাসপাতালের আইসিইউতে থাকায় আমাদের দেখতে দেয়নি। বৃহস্পতিবার বিকালে ডাক্তার জানায় তাকে বাাঁচানো যায়নি।

মাহিয়ার মা আফরোজা খাতুন বিউটি বিমান বাহিনীর উপর ক্ষোভ ঝেড়ে বলেন, প্রশিক্ষণ বিমান কেন আবাসিক এলাকার উপর দিয়ে উড়ালো? দুর্ঘটনায় আমার মেয়ে মারা গেল। তারা কি আমার মেয়ে ফেরত দেবে? তারা জঙ্গল বা সমুদ্রের উপর দিয়ে চালাতে পারতো। আপসোস আমার মেয়ের আশা আমি পূরণ করতে পারলাম না।

এই অকাল মৃত্যুর ঘটনায় মাহিয়া তাসনিম মায়ার নানাবাড়ি জয়পুরে নেমে এসেছে শোকের ছায়া। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

অ্যাতলেটিকো ছেড়ে মেসির মায়ামিতে রদ্রিগো ডি পল

Next Post

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর

Next Post
লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.