ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ডাকাতির পর আকুতি,’আপনারা লিখলে আমাদের নিরাপত্তা দেবে কে?’

admin by admin
July 24, 2025
in সারা বাংলা
0
ডাকাতির পর আকুতি,’আপনারা লিখলে আমাদের নিরাপত্তা দেবে কে?’

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : ‘কিছু লিখিয়েন না। পরে ওরা আমাদের মেরে ফেলবে। আপনারা লিখলে আমাদের নিরাপত্তা দেবে কে? যা হওয়ার হয়েছে। আমরা পুলিশকে জানাব না।’

গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে বাড়িতে হঠাৎ ডাকাত হানা দিয়ে বাড়ি থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেলেও পুলিশের কাছে অভিযোগ দিতে চান না পরিবারটির সদস্যরা। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য গেলে ওই বাড়ির ষাটোর্ধ্ব গৃহকর্ত্রী হাত জোড় করে এসব কথা বলেন।

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পাকা একতলা বাড়িতে থাকেন গৃহকর্ত্রী, তার এক পুত্রবধূ ও দুই নাতি। বড় ছেলে পরিবার নিয়ে থাকেন ইউরোপের একটি দেশে। ছোট ছেলে চাকরির সুবাদে চট্টগ্রাম নগরে। অতীতে কখনো চুরির ঘটনাও ঘটেনি। এবার ডাকাতি হওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত দেড়টার দিকে আটজনের একটি ডাকাত দল প্রবেশ করে ওই বাড়িতে। এরপর পরিবারের সদস্যদের হাত-পা, মুখ বেঁধে সব লুটে নেয়।

গৃহকর্ত্রী গণমাধ্যমকে বলেন, আমি ব্যাংক থেকে টাকা তুলেছি, এই কথাও জানত ডাকাতরা। তাদের প্রত্যেকের হাতে অস্ত্র ছিল। তার পুত্রবধূর কক্ষে ঢুকে ডাকাতরা নাতিকে মেরে ফেলারও হুমকি দেয়। তখন আমি বলি, ‘যা যা লাগে নিয়ে যান, নাতিকে মারবেন না।’ তারা সাড়ে তিনটা পর্যন্ত ঘরে অবস্থান করে। পরে তাকে পুত্রবধূর কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয়। যাওয়ার সময় ডাকাতরা হুমকি দেয়, পুলিশকে জানালে পরে এসে মেরে ফেলব। ভোর চারটার দিকে জানালা দিয়ে একজনকে ডেকে গৃহকর্ত্রী বলেন, তার বাড়িতে ডাকাত পড়েছে। তবে ডাকাত দল কী নিয়ে গেছে, তিনি বলতে রাজি হননি। বারবারই বলছিলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত।’

ঘটনাস্থল পরিদর্শনে আসা পাহাড়তলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্পিতা মুৎসুদ্দি বলেন, একলা ঘরে ডাকাত ঢুকে নানা জিনিসপত্র নিয়ে যায়। কী কী নিয়েছে, তা গৃহকর্ত্রী প্রকাশ করতে অপারগতা প্রকাশ করছেন। জীবনের নিরাপত্তার কথা ভেবে তারা মামলাও করতে চান না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গণমাধ্যমে খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করছে। ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে পরিবারের পক্ষ থেকে মামলা না দেওয়ায় ডাকাতদের শনাক্ত করা কঠিন হয়ে উঠেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বৃষ্টির পর ঢাকার বায়ুমানে উন্নতি

Next Post

মানিকগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে নৌকার চাহিদা

Next Post
মানিকগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে নৌকার চাহিদা

মানিকগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত, বাড়ছে নৌকার চাহিদা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.