• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না : মির্জা ফখরুল

admin by admin
July 17, 2025
in রাজনীতি
0
নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নষ্ট করা যাবে না : মির্জা ফখরুল

RelatedPosts

রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা ‘লং মার্চ’ করছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৯০’র গণঅভ্যুত্থান কিংবদন্তি ছাত্রনেতা শফি আহমেদ এর স্মরণ সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন:সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবে নষ্ট না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে ছাত্রদল আয়োজিত সভায় তিনি আহ্বান জানান

ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের যেন উত্তরণ না ঘটে, তার ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, কেন, শুধু ভয়ে। কারণ তারেক রহমান জাতীয় নেতা, তাই তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।’

তিনি বলেন, ‘৭১ ও ৯০-এর পর নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থান। কিন্তু জুলাইয়ের বিজয়ের কৃতিত্ব কার? অনেকে দাবি করছেন তাদের, কিন্তু এই কৃতিত্ব জনগণের, দেশের মানুষের। সবাই নেমে এসেছিলেন। সবার লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার।’

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা চেষ্টা করছে তাদের পাতা ফাঁদে বিএনপিকে ফেলতে, সেটা হবে না। তারা চেষ্টা করছে বিএনপি যেন তাদের বক্তব্যের পর ঝাঁপিয়ে পড়ে, প্রতিবাদ করে। কিন্তু তা হবে না।লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই ঝামেলা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। উত্তেজিত হবেন না, বিভ্রান্ত হয়ে তাদের পাতা ফাঁদে পা দেবেন না।’

দেশের যা কিছু মহান অর্জন হয়েছে তা বিএনপির হাত ধরে হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সবাইকে একসঙ্গে নিয়ে সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। আমরা আগেই উপলব্ধি করেছিলাম তৎকালীন সরকার দেশকে যেখানে নিয়ে গেছে, সেখান থেকে উত্তরণ প্রয়োজন ছিল। ফ্যাসিস্টরা দেশকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন শহীদ হয়েছেন, তাদের নাম গেজেটেড হয়নি। এটা বিএনপির শীর্ষ নেতারা দেখবেন। আহতরাও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে, সরকারকে এ বিষয়ে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

Next Post

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান : প্রধান উপদেষ্টা

Next Post
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান : প্রধান উপদেষ্টা

জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান : প্রধান উপদেষ্টা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.