ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

জোতার স্মরণে চিরতরে অবসরে লিভারপুলের ২০ নম্বর জার্সি

admin by admin
July 12, 2025
in খেলাধুলা
0
জোতার স্মরণে চিরতরে অবসরে লিভারপুলের ২০ নম্বর জার্সি

RelatedPosts

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস

স্পেনে ট্রেন দুর্ঘটনা, কোপা দেল রের ম্যাচ স্থগিত

টি-টোয়েন্টির যে রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা


রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : চিরবিদায় নিয়েছেন দিয়োগো জোতা। তার মর্মান্তিক এই বিদায়ের পরই লিভারপুল ভক্তদের পক্ষ থেকে দাবি উঠে অবসরে পাঠাতে হবে ‘তার ২০ নম্বর জার্সিকে’। প্রথমে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জার্সি নাম্বার ‘অমর’ করে রাখা হবে জানিয়ে এমন কিছুরই ইঙ্গিত দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। আর এবার আনুষ্ঠানিক ঘোষণায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো একটি জার্সি নম্বর চিরতরে অবসর দিল অল রেডরা।

নম্বর—২০ জার্সি অবসরে পাঠানোর এই সিদ্ধান্ত শুধু পুরুষ দলেই নয়, মেয়েদের এবং অ্যাকাডেমির প্রতিটি পর্যায়েই কার্যকর থাকবে। লিভারপুল জানিয়েছে, জোতার স্ত্রী রুটে এবং তার পরিবারের সঙ্গে পরামর্শ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

লিভারপুলের মালিকানাধীন ফেনওয়ে স্পোর্টস গ্রুপের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, ‘এই সিদ্ধান্ত শুধুই ফুটবলীয় অবদানের জন্য নয়, বরং একজন অনন্য মানুষ হিসেবে দিয়োগো আমাদের হৃদয়ে যা রেখে গেছেন তার প্রতিফলন। তার পরিবারকে আমরা প্রথমেই জানিয়ে নিয়েছিলাম।

তিনি আমাদের ২০তম লিগ শিরোপা এনে দিয়েছেন, তিনি ২০ নম্বর জার্সি পরেছেন, আর আজ থেকে লিভারপুলের কাছে ২০ মানেই দিয়োগো জোতা—চিরদিনের জন্য।’

সাবেক এই পর্তুগিজ তারকার প্রতি শ্রদ্ধা জানাতে অ্যানফিল্ডে জমেছে ভালোবাসার পাহাড়—শার্ট, স্কার্ফ, ফুল, পতাকা, প্লেস্টেশন কন্ট্রোলার, ব্যানারসহ সবকিছু দিয়ে বানানো হয়েছে স্মৃতির এক আবেগঘন আবরণ। সেখানে একটি শার্টে লেখা, ‘সে ২০২০ সালে, ২০ নম্বর জার্সি পড়ে চুক্তি করেছিল, আর আমাদের এনে দিয়েছিল ২০তম শিরোপা। চিরকাল জোতা একজন রেড।’

লিভারপুলের খেলোয়াড় ও কর্মকর্তারাও শুক্রবার শ্রদ্ধা জানান এই স্মৃতিস্তম্ভে, ছিলেন জোতার পরিবারের সদস্যরাও।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাস্টিটের নির্যাতনের চিত্র

Next Post

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, স্থবির জনজীবন

Next Post
ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, স্থবির জনজীবন

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, স্থবির জনজীবন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.