• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

দূর মহাকাশ থেকে পৃথিবী-চাঁদের অপূর্ব ছবি পাঠাল চীনের মহাকাশযান

admin by admin
July 3, 2025
in তথ্যপ্রযুক্তি
0
দূর মহাকাশ থেকে পৃথিবী-চাঁদের অপূর্ব ছবি পাঠাল চীনের মহাকাশযান

RelatedPosts

গ্যালাক্সির ভেতরে দ্রুত জন্ম নেয় বিশাল নক্ষত্রগুচ্ছ, জানাল জেমস ওয়েব

অ্যান্ড্রয়েডে নতুন ফিচার : অ্যাপ খুললেই ১০ সেকেন্ডের বাধ্যতামূলক বিরতি

ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন


রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : চীনের জাতীয় মহাকাশ সংস্থা (CNSA) সম্প্রতি এই মহাকাশযানের তোলা চোখধাঁধানো কিছু ছবি প্রকাশ করেছে। গত ২৯ মে চীনের সিচুয়ানে অবস্থিত শিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-৩বি রকেটে করে যাত্রা শুরু করে তিয়ানওয়েন-২।

এর ঠিক একদিন পর, ৩০ মে—যখন এটি পৃথিবী থেকে প্রায় ৫ লাখ ৯০ হাজার কিলোমিটার দূরে—তখনই তোলা হয় চাঁদ ও পৃথিবীর সেই মনোমুগ্ধকর ছবিগুলো।

বর্তমানে মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১ কোটি ২০ লাখ কিলোমিটার দূরে অবস্থান করছে। মহাকাশে এটি ইতোমধ্যেই ৩৩ দিন পার করেছে। মিশনের মূল লক্ষ্য হলো- পৃথিবীর কাছাকাছি থাকা অ্যাস্টারয়েড ২০১৬ HO3 (অথবা ৪৬৯২১৯ কামো’ওয়ালেওয়া) থেকে মাটি সংগ্রহ করা এবং মূল বেল্ট অঞ্চলের ধূমকেতু ৩১১পি পর্যবেক্ষণ করা। এই গবেষণায় সৌরজগতের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে আশা বিজ্ঞানীদের।

চীনের মহাকাশ সংস্থার তথ্যমতে, তিয়ানওয়েন-২ মিশনের মেয়াদ প্রায় ১০ বছর। এর মধ্যে মহাকাশযানটি অ্যাস্টারয়েড এবং ধূমকেতু ঘুরে মাটি সংগ্রহ করে ২০২৭ সালের নভেম্বরের মধ্যে পৃথিবীতে ফিরবে। প্রায় ২০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত মাটি সংগ্রহ করার লক্ষ্য রয়েছে।

এই অভিযান সফল হলে শুধু সৌরজগতের গঠন নয়, পৃথিবীতে পানির উৎপত্তি সম্পর্কেও নতুন ধারণা পাওয়া যাবে।

চীনের ‘স্পেস ড্রিম’-এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে চীনা মহাকাশচারীদের চাঁদে পাঠানো ও সেখানে একটি স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনাও রয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে চলেছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

দাম কমলো এলপি গ্যাসের

Next Post

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Next Post
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.