ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সখীপুরে রমরমা কাঁঠালের বাজার, সপ্তাহে বেচাকেনা অর্ধকোটি টাকা

admin by admin
July 2, 2025
in সারা বাংলা
0
সখীপুরে রমরমা কাঁঠালের বাজার, সপ্তাহে বেচাকেনা অর্ধকোটি টাকা

RelatedPosts

ধামরাইয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : জেলার সখীপুর উপজেলার বিভিন্ন হাটে জাতীয় ফল কাঁঠালের বাজার এখন রমরমা। প্রতি সপ্তাহে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্বাদে মিষ্টি ও পুষ্টিগুণে ভরপুর এই জাতীয় ফলটি শুধু রসনাতৃপ্তিই নয়, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি অর্থনীতিতেও ভূমিকা রাখছে। হজমে সহায়তা, পানিশূন্যতা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও ওজন নিয়ন্ত্রণে কাঁঠালের ভূমিকা অপরিসীম।

লাল মাটির পাহাড়িয়া অঞ্চল’ বলে খ্যাত টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় কাঁঠাল গাছ আছে। এ সব গাছে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদিত হয়। সখীপুর উপজেলার কুতুবপুর, বড়চওনা, কচুয়া, মহানন্দপুর, নলুয়া, তক্তারচালা ও দেওদিঘি হাটে নিয়মিত মৌসুমি ফল কাঁঠাল বেচাকেনা হয়। এর মধ্যে কুতুবপুর হাটটি জ্যৈষ্ঠ মাস থেকে মূলত কাঁঠালের বড় বাজারে রূপ নেয়। যেখানে সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকার কাঁঠাল কেনা-বেচা হয়।

উপজেলার সবচেয়ে বড় হাট কুতুবপুর। সেখানে কাঁঠাল নিয়ে এসেছেন স্থানীয় কৃষক এবং ব্যবসায়ীরাও। তাদের সাথে কথা বলে জানা যায়, হাটের আগের দিন বিকাল থেকে পরদিন দুপুর পর্যন্ত কৃষক ও খুচরা ব্যবসায়ীরা কাঁঠাল হাটে নিয়ে আসেন। এরপর পাইকাররা কিনে নিয়ে ট্রাকযোগে সেগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে দেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার নলুয়া হাট, সোমবার দেওদিঘি হাট, শনিবার তক্তারচালা হাট, রোববার ও বুধবার কচুয়া হাট, সোমবার ও বৃহস্পতিবার বড়চওনা হাট এবং মঙ্গলবার মহানন্দপুর হাট। এর একেকটি হাটে সপ্তাহে ২০-৩০ লাখ টাকার কাঁঠাল বেচাকেনা হয়। সব মিলিয়ে প্রতি সপ্তাহে সখীপুর থেকে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলায়।

কুতুবপুর হাটের ব্যবসায়ী মোবারক হোসেন জানান, স্থানীয় কৃষক ও খুচরা ব্যবসায়ীরা কাঁঠাল সংগ্রহ করে বিভিন্ন হাটে এনে বিক্রি করেন। প্রতি হাটেই ১৫ থেকে ২০ ট্রাক কাঁঠাল আসে। পাইকারি ব্যবসায়ীরা সেগুলো কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠায়। এতে প্রতি হাটেই ন্যুনতম ১৫ লাখ টাকার কাঁঠাল বেচাকেনা হয়।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, তারা সখীপুরের বিভিন্ন গ্রাম থেকে কাঁঠাল কিনে এনে হাটে পাইকারদের কাছে বিক্রি করেন। প্রতিটি কাঁঠালের দাম আকারভেদে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে তারা প্রতিটি কাঁঠাল ১০ থেকে ২০ টাকা লাভ করে পাইকারদের কাছে বিক্রি করে দেন।

কুতুবপুর হাটের ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, প্রতি বছর ভরা মৌসুমে এ হাট থেকে ১৫-২০ ট্রাক কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যায়। প্রতি হাটে কমপক্ষে ১৫ লাখ টাকার কাঁঠাল কেনা-বেচা হয়।

ঢাকার নারায়ণগঞ্জ থেকে আসা পাইকারি ব্যবসায়ী রাব্বি আহমেদ জানান, তিনি প্রতি সপ্তাহে সখীপুর থেকে এক ট্রাক কাঁঠাল (প্রায় দুই হাজার পিস) কিনে নিয়ে যান এবং সপ্তাহজুড়ে বিক্রি করেন। লাভও ভালো থাকে তার।

সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন বলেন, কাঁঠাল আমাদের জাতীয় ফল। এর প্রতিটি অংশই খাওয়ার উপযোগী। এ বছর সখীপুর উপজেলায় ৮৫০ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়েছে। এখানে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করে লাভবান হওয়া সম্ভব। এ বিষয় আমরা কৃষকদের সব সময় উদ্বুদ্ধ করছি
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, আগ্নেয়াস্ত্র উদ্ধার

Next Post

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি, শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post
ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি, শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্রীদের হলে পুরুষ স্টাফ দিয়ে তল্লাশি, শিক্ষার্থীদের বিক্ষোভ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.