ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

মাদারীপুরে প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

admin by admin
June 28, 2025
in সারা বাংলা
0
মাদারীপুরে প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : মাদারীপুরের রাজৈরে আলোচিত ইতালি প্রবাসী হালিম খান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৬ জুন) গভীর রাতে মাদারীপুর র‌্যাব-৮ এবং ঢাকার র‌্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুরের ৬ নম্বর গলির একটি ভাড়া বাসা থেকে দুই আসামিকে গ্রেফতার হয়। পরে আসামিদের রাজৈর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত হালিম খানের শ্যালক সবুজ চৌকিদার (৩০) এবং সবুজের স্ত্রী মোসা. আরিফা (২৫)। সবুজ মামলার ২ নম্বর এবং আরিফা ৫ নম্বর আসামি।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় পাঁচ বছর আগে রাজৈরের রাজোন্দি দ্বারাদিয়া গ্রামের সামাদ চৌকিদারের মেয়ে রেশমা বেগমের সঙ্গে পাশের ইশিবপুর ইউনিয়নের নগর গোয়ালদি গ্রামের মৃত হাজী কমল খানের ছেলে হালিম খানের দ্বিতীয় বিয়ে হয়। এরপর জীবিকার তাগিদে হালিম ইতালিতে পাড়ি জমান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর চলতি বছরের ১০ মার্চ দেশে ফিরে শ্বশুরবাড়িতে ওঠেন তিনি।

দেশে ফেরার পর প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে স্ত্রীর পরিবারের সঙ্গে হালিমের বিরোধ তৈরি হয়। এই বিরোধের জেরে গত ২৪ জুন রাতে হালিমের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় ভোর রাতে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল রাজ্জাক খান বাদী হয়ে রাজৈর থানায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি মাসুদ খান জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাগেরহাটে শতবর্ষের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু, ১৫ দিনব্যাপী মেলায় উৎসবের আমেজ

Next Post

বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

Next Post
বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

বাগেরহাটে চার বিদেশি পিস্তলসহ ১১ সন্ত্রাসী আটক

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.