ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী

admin by admin
June 18, 2025
in সারা বাংলা
0
স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পারিবারিক কলহের জেরে সানজিদা আক্তার স্মৃতি (১৭) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সিফাতের বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সিফাত পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, সানজিদা আক্তার স্মৃতি ও সিফাতের মধ্যে দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। তিন মাস আগে তারা বিয়ে করেন। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল।

মঙ্গলবার সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে তার চাচি বাড়িতে আসেন। দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্মৃতির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বন্দর পুলিশ ফাঁড়ির এসআই আরিফ পাঠান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে স্বামী সিফাত বোরকা পরে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা

Next Post

মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ জনকে পুশইন

Next Post
মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ জনকে পুশইন

মহেশপুর সীমান্ত দিয়ে দুই দিনে ১৬ জনকে পুশইন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.