• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

‘সাজেক কলেজ’ নির্মাণে প্রশাসনের বাধা মৌলিক অধিকারের পরিপন্থী: পিসিপি

admin by admin
June 15, 2025
in আইন ও আদালত
0
‘সাজেক কলেজ’ নির্মাণে প্রশাসনের বাধা মৌলিক অধিকারের পরিপন্থী: পিসিপি

RelatedPosts

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র : সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

এসবি’র পুলিশ সদস্য রুহুল আমিনের বিরুদ্ধে সুদের টাকা আদায়, বিদেশে লোক পাঠানো মামলায় ফাঁসানো ও নির্যাতনের অভিযোগ

আদালতের স্থগিতাদেশের পরও জমি দখলের চেষ্টার অভিযোগ প্রাইম ইসলামী লাইফের

নিজস্ব প্রতিনিধিঃ রাঙামাটি জেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় স্থানীয় জনগণের উদ্যোগে ’সাজেক কলেজ’ নির্মাণে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের অযৌক্তিক বাধা নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী, গণবিরোধী ও ক্ষমতার অপব্যবহারের ন্যাক্কারজনক দৃষ্টান্ত বলে মন্তব্য করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ রবিবার (১৫ জুন ২০২৫) পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক শুভাশীষ চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, গত শুক্রবার (১৩ জুন ২০২৫) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার সাজেক ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে ইউপি সদস্য ও বাঘাইহাট বনবিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করেন এবং এক মাসের জন্য কলেজের নির্মাণ কাজ বন্ধ রাখার ও নির্মাণাধীন কলেজের জমিতে বনবিভাগের সাইনবোর্ড লাগানোর নির্দেশ দেন।

প্রশাসনের উক্ত গণবিরোধী সিদ্ধান্তকে সাজেকের জনগণকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র বলে অভিহিত করে নেতৃদ্বয় বলেন, পার্বত্য চট্টগ্রামে বন ও পরিবেশ ধ্বংস করে যত্রতত্র রাস্তাঘাট, সেনা ক্যাম্প ও পর্যটন স্থাপনা, পাহাড়ি অধ্যুষিত সাজেকে শতকোটি টাকা ব্যয়ে বিলাসবহুল মসজিদ নির্মাণ করতে প্রশাসন ও বন বিভাগের কোন বাধা নেই, অথচ শিক্ষার আলো ছড়াতে লোকালয়ে কলেজ নির্মাণে বাধা কেন তা আমাদের বোধ্যগম্য নয়।

যেখানে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার বিস্তার ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা সরকারের দায়িত্ব, সেখানে জনগণ নিজেরা এগিয়ে এসে সংঘবদ্ধভাবে সাজেক কলেজ স্থাপন করতে চাইলে তাতে সহযোগিতা দেয়ার পরিবর্তে বাধা দেয়া কেবল অযৌক্তিক নয়, তা দুরভিসন্ধিমূলক ও চরম বৈষম্যমূলক বলে পিসিপি নেতৃদ্বয় মন্তব্য করেন।

নেতৃদ্বয়, সাজেক কলেজকে সাজেকের অর্ধলক্ষ জনগণের স্বপ্ন বলে বর্ণনা করেন এবং অবিলম্বে উক্ত কলেজ নির্মাণে প্রশাসনের বাধা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Previous Post

সংবিধান সংস্কারের পথ পদ্ধতি নিয়ে সমঝোতা না হলে তা হবে শহীদদের রক্তের সাথে প্রতারণা

Next Post

শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে প্রস্তুত জেলেরা

Next Post
শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে প্রস্তুত জেলেরা

শেষ হচ্ছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, ইলিশসহ সামুদ্রিক মাছ আহরণে প্রস্তুত জেলেরা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.