• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

admin by admin
May 27, 2025
in খেলাধুলা
0
পাকিস্তানে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

RelatedPosts

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন : জ্যোতি

বাংলাদেশের নির্বিষ বোলিংয়ে দ্বিতীয় দিন আফগানিস্তানের

চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ


রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হার, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় ধাক্কা। সেই ধাক্কার রেশ এখনো রয়ে গেছে। তবে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা।

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, পাকিস্তানে ভালো পারফরম্যান্সের মাধ্যমে শারজাহর হতাশা ভুলে যেতে চায় দল। তবে স্বাগতিক পাকিস্তানকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না তারা।

এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, “সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এমন পরাজয় দলকে জাগিয়ে তোলে। আশা করি, এই হার থেকেই দল আরও চাঙ্গা হয়ে উঠবে। আমাদের মনোবল এখন দারুণ।”

আরো পড়ুন:
বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে

বাংলাদেশ-পাকিস্তানের খেলা দেখা যাবে যেসব চ্যানেলে
পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

পাকিস্তান সফরের দল থেকে ছিটকে গেলেন সৌম্য, ফিরলেন মিরাজ

পাকিস্তান সফরে জয় পেতে আশাবাদী সিমন্স বলেন, “মনোবল দারুণ; ছেলেরা ভালো মানসিকতায় আছে। আমি বিশ্বাস করি, এই সিরিজ জেতার ভালো সুযোগ আছে আমাদের। অনেকে বলছেন, পাকিস্তান খুব একটা ফর্মে নেই। তবে আসল ব্যাপার হলো, নির্দিষ্ট দিনে কে কেমন খেলে। আমাদের সামনে দারুণ সুযোগ রয়েছে।”

সাম্প্রতিক সময়ে পাকিস্তান দলও ধারাবাহিকভাবে ভালো খেলতে পারছে না। তবু প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলেই মনে করেন সিমন্স। তিনি যোগ করেন, “অনেকে বলছে পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু তারা তো এখনো পাকিস্তান; একটি শক্তিশালী দল। যেকোনো প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে।”

চোটের কারণে বাংলাদেশ দল পাচ্ছে না সবচেয়ে অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে, ফাস্ট বোলার নাহিদ রানা এই সফরে নিজে থেকেই অনুপস্থিত।

শরিফুল, খালেদ, হাসান ও তানজিমের কাঁধেই এখন বোলিং আক্রমণের দায়িত্ব। তাদের দিকেই তাকিয়ে কোচ সিমন্স। তিনি বলেন, “মুস্তাফিজের অভাব তো অনুভব হবেই। এখন সে দলের একজন সিনিয়র পেসার। আইপিএলে যেমন বল করেছে, তাতে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে এটিই অন্য কারো জন্য সুযোগ, সামনে এগিয়ে আসার, এবং এই সিরিজে তার জায়গা নেওয়ার।

“কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হবে। আমি আশা করি, অন্তত একজন বোলার সামনে এগিয়ে আসবে এবং বলবে, ‘এই সিরিজে ফিজের ভূমিকা আমি পালন করব।’’

রুপসীবাংলা৭১/এআর

Previous Post

যশোরে হিন্দুদের উপর তান্ডবকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী করেন বাংলাদেশ হিন্দু মহাসভা

Next Post

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

Next Post
সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.