• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ফের বাড়ল স্বর্ণের দাম

admin by admin
May 17, 2025
in অর্থনীতি
0
ফের বাড়ল স্বর্ণের দাম

RelatedPosts

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক

১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার

চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ ডেস্ক চালু করেছে বেপজা


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : দুই দিন না যেতেই ফের দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে; বেড়েছে দাম, যা রোববার (১৮ মে) থেকেই কার্যকর হচ্ছে। এখন প্রতি ভরি স্বর্ণ ১ হাজার ৩৬৫ টাকা বেশি দামে বিক্রি হবে

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (১৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ১৫ মে (বৃহস্পতিবার) রাতে বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম কমানোর তথ্য দিয়েছিল সমিতি।

শনিবার প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকায় বেচাকেনা হয়েছে। ২৩ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম ওঠার পর ৮, ১০ ও ১২ মে দাম কমার ঘোষণা আসে।

শনিবার রাতে দাম বাড়িয়ে বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় ভরি প্রতি স্বর্ণের মূল্য বাড়ানো হয়েছে। নতুন দাম রবিবার থেকে কার্যকর হবে।

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা ধরা হয়েছে, যা রবিবার থেকেই কার্যকর হচ্ছে।

দেশের বাজারে স্বর্ণের মূল্য বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের তথ্য অনুয়াযী, ভরিপ্রতি ২২ ক্যারেটের রুপার দর ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরি প্রতি দর ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা আছে।

গত ২৩ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম ওঠে সর্বোচ্চ, সেদিন ভরিপ্রতি দাম বেড়েছিল ৫ হাজার ৩৪২ টাকা। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। তবে ১০ মে দেশের বাজারে ২২ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম কমে হয়েছিল ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। তার পরদিন ফের স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসে বাজুসের পক্ষ থেকে।

চলতি বছর ৩৩ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। যেখানে দাম বাড়ানো হয়েছে ২২ বার, আর কমেছে মাত্র ১১ বার। ২০২৪ সালে দেশের বাজারে ৬২ বার দাম সমন্বয় করা হয়। তার মধ্যে দাম বৃদ্ধি করা হয় ৩৫ বার, তবে হ্রাস করা হয় ২৭ বার।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

সান্ডা: মরুভূমির এক বিস্ময়কর প্রাণী

Next Post

লালমনিরহাট লিচুর বাজারে সরবরাহ কম, দাম বেশি

Next Post
লালমনিরহাট লিচুর বাজারে সরবরাহ কম, দাম বেশি

লালমনিরহাট লিচুর বাজারে সরবরাহ কম, দাম বেশি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.