ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

পাহাড়ি যুবকের ওপর হামলার ঘটনায় চার সংগঠনে নিন্দা ও প্রতিবাদ

admin by admin
May 12, 2025
in সারা বাংলা
0
পাহাড়ি যুবকের ওপর হামলার ঘটনায় চার সংগঠনে নিন্দা ও প্রতিবাদ

RelatedPosts

উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১১৯’

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের শাখায় প্রতারিত গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শ্রীনগরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধিঃ রাঙামাটি শহরের বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা সমাবেশের নামে বিনা উস্কানিতে এক পাহাড়ি যুবকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ সোমবার (১২ মে ২০২৫) পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

বিজ্ঞপ্তিতে চার সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আজ সকালে সেটলার বাঙালিরা রাঙাামটি শহরে “জাতীয় ঐকমত্য কমিশনে ইউপিডিএফের পার্বত্য চট্টগ্রামে ‘স্বায়ত্তশাসন’ প্রস্তাবের” প্রতিবাদের নামে এক সমাবেশের আয়োজন করে। এতে সেটলার সর্দার কাজী মুজিবুর রহমান পাহাড়িদের বিরুদ্ধে নানা বিদ্বেষমূলক বক্তব্য দেন এবং অস্ত্র হাতে তুলে নেয়ারও হুমকি প্রদান করেন। সমাবেশ চলাকালে বনরূপা বাজার এলাকায় সেটলার বাঙালিরা বিনা উস্কানিতে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড’র রাঙাামটি এরিয়া বিক্রয় প্রতিনিধি প্রান্তর চাকমা নামে এক পাহাড়ি যুবকের ওপর হামলা চালায় ও তাঁর পরনের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলে এবং কিল-ঘুষি দিয়ে তাঁকে মাটিতে ফেলে দেয়। এ সময় সেটলাররা তাঁর সাথে থাকা একটি মোবাইল ও কোম্পানির মালামাল বিক্রয়ের নগদ ৪৩ হাজার টাকাসহ পকেট খরচের জন্য রাখা সকল টাকাও কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, পাহাড়িদের প্রতিনিয়ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বসবাস করতে হচ্ছে। রাষ্ট্রীয় একটি বিশেষ মহল ‘পাহাড়িরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়” এমন জিগির তুলে সেটলার বাঙালিদের লেলিয়ে দিয়ে উগ্র সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পার্বত্য চট্টগ্রামের পরস্থিতিকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত তারা সেটলার বাঙালিদেরকে পাহাড়িদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। আজকের রাঙামাটিতে সমাবেশের নামে পাাহড়ি যুবকের ওপর হামলার ঘটনাও তারই অংশ।

এর আগে গত বছর ১৯-২০ সেপ্টম্বর ও ১ অক্টোবর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক হামলা, ঘরবাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট চালানো হয়েছে এবং চার জনকে হত্যা করা হয়েছে। রাঙামাটি শহরের কালিন্দীপুর এলাকায় অনিক চাকমা নামে এক ছাত্রকে সেটলাররা পিটিয়ে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এসব ঘটনায় রাষ্ট্রকে নিরব ভুমিকা পালন করতে দেখা গেছে, কোন বিচার হয়নি, সুষ্ঠু তদন্ত হয়নি। আজকেও প্রকাশ্যে রাঙামাটি শহরে হামলা করা হল। সেটলারদের হামলার সময় ঘটনাস্থলের আশে-পাশে পুলিশ উপস্থিত থাকলেও তারা হামলকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি কিংবা কাউকে গ্রেফতার করেনি। রাষ্ট্রীয় প্রশাসনের এমন ভুমিকা পক্ষপাতদুষ্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে।

চার সংগঠনের নেতৃবৃন্দ, অবিলম্বে রাঙামাটি হামলার ঘটনায় জড়িত সেটলার বাঙালিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পূর্ণস্বায়ত্তশাসন নিশ্চিত করার দাবি জানান।

Previous Post

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের নি‌র্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Next Post

মহাখালী ডিওএইচএস থেকে দ্রুত সিগারেট কারখানা অপসারণ জরুরী

Next Post
মহাখালী ডিওএইচএস থেকে দ্রুত সিগারেট কারখানা অপসারণ জরুরী

মহাখালী ডিওএইচএস থেকে দ্রুত সিগারেট কারখানা অপসারণ জরুরী

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.