• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ

admin by admin
January 28, 2025
in শিক্ষা-সংস্কৃতি
0
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ

RelatedPosts

ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ শেষ, স্কুল-কলেজ খুলছে রোববার

পিতা-মাতার ভরণপোষণ সন্তানের ধর্মীয় আইনি নৈতিক ও সামাজিক দায়িত্ব

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদের প্রায় ৪৯% জনগোষ্ঠী তরুণ যারা আগামী দিনে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিবে। অথচ এই তরুণ সমাজ তামাক ও নানাবিধ নেশাদ্রবে আকৃষ্ট হচ্ছে যা তাদের কর্মদক্ষতা ও মেধাবিকাশে বড় অন্তরায়। পাশাপাশি ফুসফুসের অসুখ, হৃদরোগ, মস্তিষ্কের সমস্যাসহ নানাবিধ শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আজ ২৭ জানুয়ারি ২০২৫, ডাব্লিউবিবি ট্রাস্ট এর কৈবর্ত সভা কক্ষে ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন, সিএসডাব্লিউপিডি ফাউন্ডেশন ,  ইনস্টিটিউট অব ওয়েলবিং এবং ডাব্লিউবিবি ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে “তামাক ও মাদক প্রতিরোধে তরুণদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

ডাব্লিউবিবি ট্রাস্ট এর পরিচালক, গাউস পিয়ারীর সভাপতিত্বে সভায় সন্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ওয়েলবিইং এর নির্বাহী পরিচালক ডেবরা ইফরইমসন, সিএসডাব্লিউপিডি ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হাবিবুর রহমান ও ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাখিল খন্দকার নিশান। ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা মিঠুন বৈদ্য’র সঞ্চালনায় উক্ত সভায় ড্রিম বাংলাদেশ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ভিডিও ডকুমেন্টেশান এবং ডাব্লিউবিবি ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সামিউল হাসান সজীব প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় বেসরকারী সংগঠন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা বলেন , মুনাফা লোভী তামাক কোম্পানি ও মাদক ব্যবসায়ি বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণদেরকে নেশার দিকে ধাবিত করছে। রাজস্ব আয়, চাকরি মেলা, চোরাচালান, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচীর আড়ালে কোম্পানিগুলো তাদের কোম্পানি ও পণ্যের প্রচারনা চালাচ্ছে। এসকল প্রতারণার আশ্রয় নিয়ে কোম্পানিগুলো তামাকের প্রতি তরুণদের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা তৈরী করে। যা পরবর্তীতে তামাকজাত দ্রব্য ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যে তরূণদেরকে আকৃষ্ট করছে।

বক্তারা আরো বলেন, ধূমপান হলো মাদকের প্রতি আসক্তি তৈরীর প্রথম ধাপ এবং তরুণদের ধীরে ধীরে মাদকের দিকে ধাবিত করে। তামাকের এই প্রভাবকে সমাজের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে  বক্তারা তামাক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণে নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।  

পরিশেষে আজকের আলোচনা সভায় অংশগ্রহণকারী তরুণরা তামাক ও মাদক প্রতিরোধে তাদের উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রচারণার মাধ্যমে তামাক ও মাদক প্রতিরোধ করা সম্ভব।

Previous Post

যৌক্তিক সময় অতিবাহিত হওয়ার পরেও দৃশ্যমান সংস্কারে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকারের করনীয় দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা : গণতান্ত্রিক বাম ঐক্য

Next Post

৭২’র সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষতা’ বিলোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব আত্মঘাতী : ঐক্য পরিষদ

Next Post
৭২’র সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষতা’ বিলোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব আত্মঘাতী : ঐক্য পরিষদ

৭২’র সংবিধানের প্রস্তাবনা ও ‘ধর্মনিরপেক্ষতা’ বিলোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব আত্মঘাতী : ঐক্য পরিষদ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল :  info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নিবাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), ব্যবস্থাপনা সম্পাদক- বাপ্পী এদবর

 

 

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.