• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

সারাদেশ ব্যাপী হিন্দু নির্যতন নিপিড়নের প্রতিবাদে জাতীয় হিন্দু ছাত্র জোটের মানববন্ধন

admin by admin
September 7, 2024
in Uncategorized
0
সারাদেশ ব্যাপী হিন্দু নির্যতন নিপিড়নের প্রতিবাদে জাতীয় হিন্দু ছাত্র জোটের মানববন্ধন

RelatedPosts

বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট,

চিকিৎসায় অগ্রাধিকার ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের আহ্বান জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার

রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই

নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ৭ সেপ্টেম্বর ২০২৪ শনিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রামের চেরাগী মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা, খুলনায় প্রশাসনের উপস্থিতিতে কলেজ ছাত্র উৎসব মন্ডলকে হত্যার উদ্দেশে বর্বরোচিত হামলা, দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ীঘর, মঠ মন্দিরে হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ ও চাঁদাবাজীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হিন্দু ছাত্র মহাজোট এর সভাপতি সজিব কুন্ডু তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ পল্লব দাস, দপ্তর সম্পাদক সজীব চন্দ্র দাস, চিকিৎসা বিষয়ক সম্পাদক টিম্পল পাল, শিক্ষা ও গবেষনা সম্পাদক শুভজিৎ বিশ্বাস, সবুজ দত্ত, সুমন পাল, শুভজিৎ চক্রবর্তী, অমিত শীল, বাসুদেব চন্দ্র দাস, হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ প্রদীপ কুমার পাল, বিভাগীয় সাংগঠণিক সম্পাদক বিশ্বনাথ মোহন্ত, হিন্দু মহিলা মহাজোটের সাধারণ সম্পাদক ঝর্ণা রাণী দাস প্রমূখ।

বক্তাগণ বলেন, গত ৫ তারিখে শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ী ঘর ও মঠ মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানেও তা অব্যাহত আছে। গতকাল চট্টগ্রামের চেরাগী মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় হামলা হয়। যা নিয়ে হিন্দু সমাজ চরম আতঙ্কের মধ্যে আছে। আওয়ামী লীগের গত ১৫ বছরে ধর্ম অবমাননার অযুহাতে দেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলে ব্যাপকভাবে হামলা করে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে। মিথ্যা মামলায় শতাধিক হিন্দু সম্প্রদায়ের মানুষ গ্রেফতার হয়েছে। আমরা আশা করেছিলাম স্বৈরাচারী সরকারের বিদায়ে ধর্ম অবমাননার অযুহাতে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বন্ধ হবে, কিন্তু তা হয়নি। খুলনায় উৎসব মন্ডলকে পরিকল্পিতিভাবে ফাঁসিয়ে তার উপর হামলা হয়েছে। সে নিহত হয়েছে এমন সংবাদও প্রচারিত হয়েছে। বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা সহ মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

আমরা সকল ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত বিচার চাই। একই সংগে দেশে সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানের জন্য জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূর্নবহাল ও একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় চাই। দেশে হিন্দু সম্প্রদায়কে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের গেম খেলতে ব্যস্ত। সে কারনে বিভিন্ন রাজনৈতিক দল যাতে হিন্দুদের ভিকটিম বানিয়ে ফায়দা লুটতে না পারে এবং হিন্দুদের মনোবল শক্ত করতে একজন সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা নিয়োগ করার জোর দাবী জানাচ্ছি।

Previous Post

যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে এ পর্যন্ত ৫৩টি অস্ত্র উদ্ধার ও ২৫ জন গ্রেপ্তার 

Next Post

গ্রাহকগণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন

Next Post
গ্রাহকগণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন

গ্রাহকগণ প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনতে পারবেন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.