• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এখন সময় এসেছে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার- প্রধান বিচারপতি (অব.). জে.আর মোদাচ্ছের হোসেন

admin by admin
August 24, 2024
in আইন-আদালত
0
এখন সময় এসেছে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার- প্রধান বিচারপতি (অব.). জে.আর মোদাচ্ছের হোসেন

RelatedPosts

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় ‘হাতকাটা কাশেম’ কারাগারে

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের আদেশ মঙ্গলবার

সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার (২৪ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাসিক ইতিহাস অন্বেষার উদ্যোগে ‘বাংলাদেশে দক্ষ জনসম্পদ উন্নয়নে সংকট ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি (অব.) সাইয়েদ জে.আর মোদাচ্ছের হোসেন। মূল প্রবন্ধ পাঠ করেন ডুয়েট এর সাবেক ডীন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল মান্নান এবং সভাপতিত্ব করেন মাসিক ইতিহাস অন্বেষার প্রকাশক ও সম্পাদক এস.এম নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশকে সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে রক্ষায় যারা শহীদ হয়েছেন তাদের রূহের মাগফেরাত কামনা করছি। যারা আহত-পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সমবেদনা এবং যারা আন্দোলনকে বিজয়ে রূপান্তরিত করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। তিনি আরও বলেন, এখন সময় এসেছে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির শ্রেষ্ঠ সন্তানদেরকে উপযুক্তস্থানে প্রতিস্থাপন করে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ৫ আগস্ট রাতে আল্টিমেটাম দিয়ে আয়নাঘরের বন্দীদের মুক্ত করে নিজ হেফাজতে নেওয়া ব্রি. (অব.) হাসান নাসির, হক ভয়েস এর প্রতিষ্ঠাতা ও ১লা আগস্ট ফেসবুক লাইভে সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষে বর্তমান সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জনগণের বুকে গুলি না চালানোর আহ্বানকারী ও পলাতক সরকারকে হুশিয়ারী প্রদানকারী কর্ণেল (অব.) আবদুল হক, ফ্রেন্ডস অফ গ্রামীণ এর সদস্য সচিব (বাংলাদেশ চ্যাপ্টার) মোহাম্মদ রাদওয়ান হোসেন, দি ইন্ডিয়া ডকট্রিন বইয়ের লেখক ব্যারিস্টার এম.বি.আই মুন্সি, সাবেক যুগ্ম সচিব ও কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল, পেট্টোবাংলার ডিরেক্টর অপারেশন (গ্যাস ট্রান্সমিশন) প্রকৌশলী মোহাম্মদ ইসহাক উদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রকৌশলী মোহাম্মদ আলী সরকার, ডেসকোর সুপারিটেন্ডেন্ট ইঞ্জি. প্রকৌশলী মো. সায়েদুর রহমান ও সুপ্রীম কোর্ট এর সিনিয়র আইনজীবী এড. মো. মাকছুদ আলম।

বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে ধন্য। আমরা আশা করবো, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে তিনি সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিকদেরকে যথাযথ স্থানে দায়িত্ব প্রদান করবেন।

সভাপতির বক্তব্যে এস.এম নজরুল ইসলাম বলেন, ৫ আগস্ট ২০২৪ তারিখে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুনরুদ্ধার হয়েছে। রাম-বাম ও ধর্মনিরপেক্ষতাবাদী বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে। বাংলাদেশ ও বাংলাদেশী জাতীয়তাবাদ বিজয়ী হয়েছে।

Previous Post

বাংলাদেশ অর্থনীতি সমিতি ভবনের সামনে সমিতির বৈষম্যবিরোধী সদস্যবৃন্দ এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা

Next Post

তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউপি সচিবরা

Next Post
তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউপি সচিবরা

তিন দফা দাবিতে মাঠে নেমেছেন ইউপি সচিবরা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.