ব্রেকিং নিউজ ১: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে বারবার ত্রুটি, কারণ জানতে চায় সংসদীয় কমিটি   |   ব্রেকিং নিউজ ২: আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস   |   ব্রেকিং নিউজ ৩: শিক্ষক নিয়োগে ১৮ রায় জালিয়াতি : তদন্ত কমিটি গঠন করলেন আপিল বিভাগ
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

এনএসইউতে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্ব ও বিজয়ের ৫৫তম বার্ষিকী উদযাপনে বিশেষ কনসার্ট

admin by admin
November 15, 2026
in আন্তর্জাতিক, শিক্ষা-সংস্কৃতি
0
এনএসইউতে বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্ব ও বিজয়ের ৫৫তম বার্ষিকী উদযাপনে বিশেষ কনসার্ট

RelatedPosts

এশিয়া সফরে ট্রাম্প, বৈঠক হতে পারে পুতিন-শি ও কিমের সঙ্গে

ইউক্রেন যুদ্ধ চললে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়বে: কানাডার প্রধানমন্ত্রী

ইরানি হামলা আবার শুরু হওয়ায় বিকট বিস্ফোরণে কাঁপল বাহরাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের মহান বিজয়ের ৫৫তম বার্ষিকী এবং বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উদযাপনে ঢাকায় এক বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ১১ নভেম্বর (২০২৬) রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘ইকোস অব ফ্রিডম, বন্ডস অব ফ্রেন্ডশিপ’ (Echoes of Freedom, Bonds of Friendship) শীর্ষক এই কনসার্ট অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ রাশিয়ান হাউস, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাশিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, ধ্রুপদী সংগীতের কালজয়ী সৃষ্টি এবং জনপ্রিয় রুশ লোকসংগীতের এক মনোমুগ্ধকর মেলবন্ধন তুলে ধরা হয়।

কনসার্টটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে রাশিয়ার ধ্রুপদী সংগীত পরিবেশিত হয়, যার মধ্যে ছিল সের্গেই রাখমানিনভের ‘ভোকালিজ’ এবং আলেকজান্ডার গ্লাজুনভের ‘শঁ দ্যু মেনেস্ত্রেল’ (মিনস্ট্রেল’স সং)। দ্বিতীয় পর্বে পরিবেশিত হয় জনপ্রিয় রুশ লোকসংগীত ও অন্যান্য সুর। এর মধ্যে ‘ভো পোলে বেরিওজা স্তোইয়ালা’ (মাঠে দাঁড়িয়ে থাকা বার্চ গাছ), ‘স্ভেতিৎ মেসিয়াৎস’ (চাঁদ কিরণ দিচ্ছে), মিখাইল গ্লিঙ্কার ‘কামারিনস্কায়া’, ‘ভ্যালেনকি’, ইভান লারিওনভের বিখ্যাত ‘কালিঙ্কা’, আলেক্সেই কোজলভের ‘নস্টালজিয়া’ এবং নিকোলাই নেক্রাসভের কথায় প্রচলিত সুর ‘করোবেইনিকী’ দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

‘দ্য মেলোডিয়া কালেক্টিভ’-এর শিল্পীরা ধ্রুপদী সুরের গভীরতা থেকে শুরু করে রুশ লোকসংগীতের প্রাণবন্ত ছন্দ অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তোলেন, যা উপস্থিত দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।

আয়োজকদের মতে, এই কনসার্টটি কেবল একটি শৈল্পিক আয়োজনই ছিল না, বরং এটি বাংলাদেশ ও রাশিয়ার ঐতিহাসিক বন্ধুত্বের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। সংগীতের সর্বজনীন ভাষার মাধ্যমে দুই দেশের অভিন্ন ঐতিহাসিক অভিজ্ঞতা, পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া এবং শিল্প-সংস্কৃতির বিনিময়কে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয় এই অনুষ্ঠানে।

Previous Post

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

Next Post

কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

Next Post
কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

কৃষি ও কৃষকের অধিকার রক্ষায় অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নে গুরুত্বারোপ

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result