• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে কৃষি বিভাগের নানা উদ্যোগ

admin by admin
October 26, 2026
in সারা বাংলা
0
রাজবাড়ীতে পেঁয়াজের আবাদ বাড়াতে কৃষি বিভাগের নানা উদ্যোগ

RelatedPosts

পটুয়াখালীতে মাচা পদ্ধতিতে লাউ-করলা চাষে সফল উদ্যোক্তা পাবেল

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত ৩

দ্বৈত পেশা ও সাংবাদিক পরিচয়ের অপব্যবহার রোধে কঠোর অবস্থান প্রেস কাউন্সিলের


রুপসীবাংলা৭১ প্রতিবেদক : আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং ঘাটতি মেটাতে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় অবস্থানে থাকা রাজবাড়ী জেলায় চলতি মৌসুমে আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

চলতি মৌসুমে জেলার পাঁচ উপজেলায় হালি, মুড়িকাটা ও কদম পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার ৯শ’ ৩২ হেক্টর জমি। কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহিত করতে এরইমধ্যে বিনামূল্যে বীজ, সার ও প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হবে হালি পেঁয়াজের চাষ। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় আগাম মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর এ জেলায় ৪০ হাজার ৯শ’ ৩২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। চলতি মৌসুমে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় একই পরিমাণ জমিতে আবাদ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হালি পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৩৪ হাজার ৭শ’ ৭৮ হেক্টর, মুড়িকাটা পেঁয়াজের ৬ হাজার ১৩ হেক্টর এবং কদম পেঁয়াজের ১শ’ ৪১ হেক্টর।

পাঁচ উপজেলায় এখন পর্যন্ত ১ হাজার ৯ শ’ ৩৩ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে। এর মধ্যে গোয়ালন্দ উপজেলায় ৯ শ’ ১১ হেক্টর, কালুখালীতে ৭ শ’ ৫০ হেক্টর, বালিয়াকান্দিতে ১ শ’ ৫০ হেক্টর, পাংশায় ৮০ হেক্টর এবং রাজবাড়ী সদরে ৪২ হেক্টর জমিতে এ পেঁয়াজের চাষ হয়েছে। আগাম পেঁয়াজ উৎপাদনে গোয়ালন্দ ও কালুখালী উপজেলা এগিয়ে রয়েছে।

গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকার কৃষক হাবিল মন্ডল বলেন, ‘পেঁয়াজ আমাদের এলাকার অন্যতম প্রধান অর্থকরী ফসল। এ ফসলের আবাদ করে অনেক কৃষক তাদের সংসারের খরচ চালান। তবে বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। সময়মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ ও সরকারি সহায়তা পেলে আমরা আরও বেশি জমিতে পেঁয়াজের আবাদ করতে পারব। উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকরা পেঁয়াজ চাষে আরও উৎসাহিত হবেন বলে মনে করি।’

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের কৃষক গোলাম মোস্তফা বলেন, ‘পেঁয়াজ চাষে ভালো ফলন পেতে সময়মতো জমি প্রস্তুত, উন্নতমানের বীজ ব্যবহার এবং সঠিক পরিচর্যা জরুরি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই নিয়ন্ত্রণে রাখা গেলে ভালো ফলন পাওয়া সম্ভব। তবে উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি উপকরণ সরবরাহ এবং পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা গেলে তারা আরও উপকৃত হবেন।’

রাজবাড়ী দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা হওয়ায় এ ফসল জেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী আবাদ সম্পন্ন হলে উৎপাদনে জেলার অবস্থান ধরে রাখা ও আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে। তবে কৃষকদের উৎপাদন খরচ কমানো, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ বাড়ানোও গুরুত্বপূর্ণ।

কৃষি বিপণন কর্মকর্তা নাইম আহম্মেদ বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সারা বছর নিয়মিত সরবরাহ নিশ্চিত করা জরুরি। উৎপাদন কমে যাওয়া, সংরক্ষণ ও পরিবহনে সমস্যা কিংবা বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিলে পেঁয়াজের দাম বেড়ে যেতে পারে। এ কারণে আগাম মুড়িকাটা পেঁয়াজের আবাদ ও উৎপাদনের পাশাপাশি নির্ধারিত সময়ে হালি পেঁয়াজের চাষ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. এনামুল হক বলেন, কৃষকদের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করতে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কার্যক্রম জোরদার করা হয়েছে। পেঁয়াজের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে। বিনামূল্যে বীজ, সার ও প্রণোদনা দেয়ার উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদন কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছি।

আগাম মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু হওয়ায় চলতি মৌসুমে উৎপাদন কার্যক্রমের প্রাথমিক অগ্রগতি দৃশ্যমান হচ্ছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে হালি পেঁয়াজের আবাদ শুরু হলে সামগ্রিক উৎপাদন পরিস্থিতি আরও স্পষ্ট হবে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা, সময়মতো চাষাবাদ এবং অনুকূল আবহাওয়া নিশ্চিত করা গেলে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকীতে পদ্মা সেতু তাঁর নামে নামকরণের দাবি বরিশাল বিভাগ সমিতি,ঢাকার

Next Post

লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

Next Post
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.