• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইয়েমেনে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম

admin by admin
October 24, 2026
in আন্তর্জাতিক
0
ইয়েমেনে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী : হুতি গণমাধ্যম

RelatedPosts

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

৮১ বছরে জাতিসংঘ: মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই

ইয়েমেনের দাবি :একদিনে ১১৬৪ হামলায় ৫৫৮ হুতি যোদ্ধা নিহত


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানা ও এর আশপাশের এলাকায় শনিবার প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ইরান-সমর্থিত গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যম এ খবর জানিয়েছে। একই সঙ্গে মোচা শহরেও প্রায় ২০টি হামলার খবর প্রকাশ করেছে তারা।

সানা থেকে এএফপি জানায়, হুতিদের আল-মাসিরা টেলিভিশন সানায় একাধিক ‘সৌদি শত্রুপক্ষের বিমান হামলার’ খবর জানিয়েছে। এর মধ্যে একটি বাড়িতে চালানো হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়।

সানা প্রদেশের একটি সিমেন্ট কারখানায় পৃথক হামলায় ‘বেশ কয়েকজন শহীদ ও আহত’ হয়েছেন বলে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে। এর আগে জোটটি জানায়, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তাইফ ও ইয়ানবুর দিকে হুতিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি এলাকায় ‘সম্ভাব্য বিপদের’ সতর্কতা জারি করে। এসব এলাকার মধ্যে ছিল তাইফ, ইয়ানবু, ইসলামের পবিত্রতম নগরী মক্কা এবং জেদ্দা।

সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের সংঘাতে প্রথম সামরিক জোটের নেতৃত্ব দিয়ে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এ যুদ্ধে দেশটি ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছে এবং বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের সৃষ্টি হয়েছে।

২০২২ সালে যুদ্ধবিরতির পর সংঘাত অনেকটা স্তিমিত হয়ে এসেছিল। তবে বৃহত্তর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের প্রভাবে গত জুলাইয়ে ইয়েমেনে সংঘাত আবারও শুরু হয়।
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে : নিহত ৩

Next Post

নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর

Next Post
নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর

নিরাপত্তায় সিসি নাকি আইপি ক্যামেরা, কোনটি বেশি কার্যকর

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.