রুপসীবাংলা ৭১: আজ ১৪ অক্টোবর বুধবার বিকালে মতিঝিল কিচেন ইয়ার্ডে শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ও শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপকমিটির আহবায়ক এডভোকেট রুবেল হাওলাদার।
সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব মো: আবুল কালাম। বক্তব্য রাখেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, উপকমিটির সদস্য ও সমিতির প্রকাশনা সম্পাদক মো: সেলিম মিয়া, উপকমিটির সদস্য ও সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মো: সবুজ আলম, উপকমিটির সদস্য ও সমিতির প্রচার সম্পাদক বদরুল আলম নাবিল, উপকমিটির সদস্য ও সমিতির যুগ্ম দপ্তর সম্পাদক মো: আবদুল মন্নান, উপকমিটির সদস্যা শিরিন আকতার কেয়া, উপকমিটির সদস্য ও সমিতির নির্বাহী সদস্য মো: নজরুল ইসলাম। সভায় শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৬ অক্টোবর সোমবার বিকাল ৩.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিতব্য আলোচনা অনুষ্ঠানটি সফল করতে বক্তারা সমিতির সদস্যগনের প্রতি আহবান জানান এবং আজীবন সদস্যগনের উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করেন।
শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে স্মরনিকা প্রকাশের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়েছে এবং সমিতির সদস্যগনকে শের ই বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে লেখা ১৫ অক্টোবর রাত ১২ টা মধ্যে সমিতির প্রকাশনা সম্পাদক মো: সেলিম মিয়া মোবাইল : ০১৯৭৪১০৯৪৭০(হোয়াটসঅ্যাপ) নম্বরে পাঠানোর অনুরোধ জানানো হয়।
সভায় বরিশাল বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য গন সহ বিশিষ্টজনদের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টায় ১৭, মতিঝিল কিচেন ইয়ার্ডে ভিআইপি রুমে বরিশাল বিভাগ সমিতি,ঢাকার কার্যকরি পরিষদ ও উপকমিটির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহী সদস্যগনকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অনুরোধে – বদরুল আলম নাবিল প্রচার সম্পাদক বরিশাল বিভাগ সমিতি, ঢাকা।


