• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন : মালয়েশিয়ায় নতুন বিতর্ক

admin by admin
September 23, 2026
in আন্তর্জাতিক
0
নাজিবের শর্তসাপেক্ষ গৃহবন্দিত্ব অনুমোদন : মালয়েশিয়ায় নতুন বিতর্ক

RelatedPosts

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিমানবন্দরে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানালেন ট্রাম্প

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ৩ বোন গ্রেফতার


রুপসীবাংলা৭১ আন্তর্জাতিক ডেস্ক : শর্তসাপেক্ষ রাজকীয় ক্ষমার আওতায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাদণ্ডের বাকি সময় গৃহবন্দি থাকার অনুমতি দেয়ায় ৪৫০ কোটি ডলারের ওয়ানএমডিবি কেলেঙ্কারি নিয়ে মালয়েশিয়ায় নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

সমালোচকেরা বলছেন, নাজিবের কারাগারেই থাকা উচিত। অন্যদিকে তার সমর্থকেরা সাবেক এই নেতার প্রতি সমর্থন জানিয়ে তাঁকে গৃহবন্দিত্বে স্থানান্তরের সঙ্গে সংশ্লিষ্ট জরিমানা পরিশোধে সহায়তার জন্য তহবিল সংগ্রহের প্রচারণা শুরু করেছেন।

৭৩ বছর বয়সী নাজিবকে ২০২২ সালে রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ানএমডিবি থেকে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থ আত্মসাতের ঘটনায় তাঁর ভূমিকার জন্য কারাদণ্ড দেওয়া হয়। ওয়ানএমডিবির পূর্ণ নাম ১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ।

কুয়ালালামপুর থেকে এএফপি জানায়, শুক্রবার রাজা সুলতান ইব্রাহিম নাজিবের ছয় বছরের কারাদণ্ডের বাকি সময় গৃহবন্দি অবস্থায় কাটানোর আবেদন মঞ্জুর করেন। তবে এ জন্য তাকে ৫ কোটি রিঙ্গিত (১ কোটি ২০ লাখ ডলার) জরিমানা দিতে হবে।

ওয়ানএমডিবি-সংক্রান্ত আরেকটি মামলায় দেওয়া ১৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধেও নাজিব আপিল করছেন।কৌঁসুলিরা বলছেন, ২০১০-এর দশকে রাষ্ট্রীয় ওই তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার আত্মসাৎ করা হয়। এ ঘটনায় মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত বিভিন্ন দেশে তদন্ত শুরু হয়।

এই কেলেঙ্কারি ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও)-এর পতনে ভূমিকা রাখে। এর মধ্য দিয়ে ২০১৮ সালে দলটির ছয় দশকের ক্ষমতার অবসান ঘটে। তবে নাজিব তার রাজনৈতিক সমর্থকগোষ্ঠী এবং ইউএমএনওর তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে এখনো জনপ্রিয়।

৪৯ বছর বয়সী উদ্যোক্তা জেমস চাও বলেন, ‘আরও কয়েকটি মামলা বিচারের অপেক্ষায় থাকা একজন দোষী সাব্যস্ত অপরাধীকে কীভাবে গৃহবন্দি থাকার সুযোগ দেওয়া যায়?’ তিনি এএফপিকে বলেন, ‘এটি সময় ও অর্থের অপচয় এবং আইনের প্রতি উপহাস।’

একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ৫২ বছর বয়সী শ্যাম প্রিয়াহ বলেন, ক্ষমা প্রদানের ক্ষেত্রে রাজার ‘সাংবিধানিক বিশেষাধিকারকে’ তিনি সম্মান করেন। তবে নাজিবের জরিমানা পরিশোধে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি এএফপিকে বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রীর ৫ কোটি রিঙ্গিতের জরিমানা পরিশোধে সাধারণ মালয়েশীয়দের ১০ রিঙ্গিত করে দিতে সংগঠিত হতে দেখে সমাজ হিসেবে আমাদের অগ্রাধিকার নিয়ে আমার মনে আরও বড় একটি প্রশ্ন তৈরি হয়।’

তিনি বলেন, ‘১০ রিঙ্গিত কোনো অসচ্ছল মানুষের এক বেলার খাবারের অর্থ হতে পারে।’ তবে নাজিবের সমর্থকেরা রাজার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ৬৮ বছর বয়সী সমর্থক রাদিয়া রশিদ এএফপিকে বলেন, ‘নাজিবকে ভালোবাসেন এমন সমর্থকেরা তিনি কবে গৃহবন্দিত্বের সুযোগ পাবেন, সেই মুহূর্তটির অপেক্ষায় ছিলেন।’

৪৩ বছর বয়সী সমর্থক সুজ্জালিনা আনুরা বলেন, ‘আমরা নাজিব রাজাককে মিস করি। তাকে মুক্তি দেওয়া সম্ভব না হলেও অন্তত তিনি তাঁর পরিবার, নাতি-নাতনি ও সন্তানদের সঙ্গে বাড়িতে থাকতে পারবেন।’স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রচারণা শুরুর পর সোমবার পর্যন্ত অনুদানের পরিমাণ ১০ লাখ রিঙ্গিত ছাড়িয়ে গেছে। তবে কিছু সমালোচক প্রতিবাদ হিসেবে মাত্র এক সেন (০.০১ রিঙ্গিত) করে অনুদান দিয়েছেন।

২০২৮ সালের ফেব্রুয়ারির মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে সাবেক নেতার প্রতি আনুগত্য বজায় রাখা এবং কেলেঙ্কারির প্রভাব কাটিয়ে ওঠার প্রচেষ্টার মধ্যে ভারসাম্য রক্ষায় ইউএমএনওর চলমান সংকটও এ ঘটনা সামনে এনেছে।

মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের মালয়েশীয় রাজনীতি বিষয়ক বিশেষজ্ঞ ব্রিজেট ওয়েলশ বলেন, ইউএমএনওর অর্থ সংগ্রহের উদ্যোগ দলটিকে ‘কঠিন অবস্থানে’ ফেলেছে। তিনি বলেন, একদিকে দলটিকে নাজিবের প্রতি সমর্থন জানাতে এবং ঐতিহ্যগত সমর্থকদের আশ্বস্ত করতে হবে। অন্যদিকে দুর্নীতির বিষয়ে তুলনামূলকভাবে কঠোর অবস্থান নেওয়া তরুণ ভোটারদের কাছেও দলটিকে গ্রহণযোগ্য হতে হবে।

তিনি এএফপিকে বলেন, ‘গৃহবন্দিত্ব দলের ঐক্য জোরদারে সহায়তা করছে। তবে এর ফলে দলটির জনসম্পৃক্ততার সুযোগ কমছে, কারণ এতে দলটির বহন করে চলা পুরোনো রাজনৈতিক বোঝা আবারও সামনে আসছে।’তিনি বলেন, ‘কিছু ঐতিহ্যগত সমর্থকের কাছ থেকে’ অর্থ সংগ্রহ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, কারণ নাজিবের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ প্রচারণা তরুণ ভোটার এবং রাজনৈতিকভাবে মধ্যপন্থী ভোটারদের দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।
ওয়েলশ বলেন, ‘তরুণ ভোটার ও মধ্যপন্থীদের কাছে এটি বিচ্ছিন্নতামূলক। তাঁদের কাছে মনে হচ্ছে, দলটি নিজেদের ভুল স্বীকার করতে প্রস্তুত নয়।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

Next Post

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

Next Post
হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত কর-সামাজিক প্রতিরোধ কমিটি

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.