রুপসীবাংলা ৭১ঃ আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন (নিচ তলা) জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠিত এক আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন— পরিবর্তনশীল শ্রম ও শিল্প খাত বিশ^ বাজারে টিকে থাকতে দক্ষ শ্রম শক্তির কোন বিকল্প নাই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— বিলস এর নির্বাহী পরিচালক জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব ফয়েজ হোসেন, বক্তব্য রাখেন ফেডারেশনের কার্যকরী সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাছির, যুগ্ম সম্পাদক শেখ মোঃ হানিফ, সহ সভাপতি গোলাম ফারুক, সহ সভাপতি বাবুল খান তাপস, স্বপন শাহা, মোঃ খোকন আহমেদ, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, জয় বাংলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাষ্ট্রিয়াল ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ গার্মেন্টস লেবার কংগ্রেস সভাপতি শামীমা আক্তার, বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি ইদ্রিস আলী, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, জাতীয় গার্মেন্টস ইউনিটির সভাপতি ফরিদ উদ্দিন, জাতীয় হাকার্স ফেডারেশনের সভাপতি আরিফ চৌধুরী, টেক্সটাইল গার্মেন্টস ওয়াকার্স ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন— বাংলাদেশের বর্তমান শ্রমি ও শিল্প খাত এক সংকটকাল অতিক্রম করছে। দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না ঘটলে দেশের বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি পাবে না। এতে করে দেশে বেকারত্ব ও দারিদ্র দুই বৃদ্ধি পাবে। ফলে সামাজিক শিতিসীলতা ব্যহত হবে। সরকার ইতিমধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি করে দ্বিগুন এরও বেশি করেছে। এতে করে শ্রমিক কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্য দুরীকরনের জন্য অবিলম্বে জাতীয় মজুরী কমিশন গঠন করে জাতীয় নূন্যতম মজুরী ঘোষণা করতে হবে।
সভার শুরুতেই আশুলিয়ার সিলিন্ডার বিস্ফোরনে নিহত শ্রমিক ভাইবোনদের প্রতি দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং নিহত পরিবার বর্গেরপ্রতি পর্যাপ্ত ক্ষতিপুরণের দাবী জানানো হয়।


