• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
QR Code
Advertisement
ADVERTISEMENT
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা
No Result
View All Result
Ruposhi Bangla 71 | Online news update in Every Minutes
No Result
View All Result

ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

admin by admin
September 19, 2026
in অর্থনীতি
0
ইনসুলিন উৎপাদন বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে অর্থায়ন সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক

RelatedPosts

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে

অ্যাসিটেট টো আমদানিতে অনিয়ম উদঘাটন, ১৬ কোটি টাকার রাজস্ব আদায়

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড


রুপসীবাংলা৭১ অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিচ্ছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে। ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকেএফ ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম শীর্ষ ইনসুলিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিস্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। এই অংশীদারত্বের আওতায় প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল-উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিনপ্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করছে।

বর্তমানে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। প্রতিষ্ঠানটিকে দেওয়া ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

এর ফলে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী হবে। এই উদ্যোগ স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতে এবং ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতেও ভূমিকা রাখবে।

এই অর্থায়ন বিষয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফের উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, ঠিক তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।’
রুপসীবাংলা৭১/এআর

Previous Post

আদভিকার শুভ জন্মদিন-লায়ন মোঃ গনি মিয়া বাবুল

Next Post

পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনের’ খেলা

Next Post
পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনের’ খেলা

পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেনের’ খেলা

যোগাযোগ করুন :

ঠিকানা :  ১৫১,মতিঝিল বা/এ, ঢাকা,বাংলাদেশ।

ফোন : +880 1916568675, 01685973164

ইমেইল : ruposhibd71@gmail.com

info@ruposhibangla71.com

 
 
 

আমাদের সম্পর্কে :

সম্পাদক- গৌতম কুমার এদবর, নির্বাহী সম্পাদক- মোঃ হারুন আর রশিদ, যুগ্ম সম্পাদক-নাজনীন সুলতানা (স্বপ্না), 

Publisher and Editor

Gautam Kumar Edbor
www.ruposhibangla.com
www. asomoy.com

FB Page:ruposhibangla71

Youtube :Ruposhibangla71

 

this site Developed by Super Bangla IT

No Result
View All Result
  • হোম
  • সম্পাদকীয়
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা বাংলা
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলা
  • তথ্যপ্রযুক্তি
  • অন্যান্য
    • সংখ্যালঘু ডেক্স
    • আইন-আদালত
    • শিক্ষা-সাহিত্য
    • স্বাস্থ্য ও চিকিৎসা

© 2024 Ruposhibangla71.com and Website Developed by Super Bangla IT.